কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের অফিসে বিলবোর্ড মামলায় জোর ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিষয়টি নিয়ে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল, অনৈতিকভাবে অভিষেকের অফিস থেকে বিলবোর্ড খোলা হয়েছে। কলকাতা হাইকোর্ট সেই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতাপন্থী শিবির। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চও বিলবোর্ড কাণ্ডে কোনও হস্তক্ষেপ করল না। গোটা মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি।

গত আগস্ট মাসের শেষে ৯ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ছাদে থাকা তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খুলতে গিয়েছিল কলকাতা পুরসভা ও পুলিশ। ওই বিলবোর্ড অবৈধ বলে খুলতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন পুরসভার কর্মী ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। যদিও পরে সেই বিলবোর্ড খুলে দেওয়া হয়। সঙ্গে পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেই মামলা গ্রেফতার করা হয়েছে মোট ১৪ জন তৃণমূল কর্মীকে। সেই বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু হাইকোর্ট ওই ঘটনায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। তারপরেই সুপ্রিম কোর্টে ছুটেছিল মমতাপন্থী তৃণমূল।

আরও পডুন: হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

সেই মামলার আজ, সোমবার শুনানি ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। এ দিনের শুনানিতে কালীঘাট শিবিরের হয়ে এজলাসে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর সওয়াল, যে ভবনে তৃণমূলের দলীয় অফিসটি রয়েছে সেই ভবনে ওই দলের অধিকার রয়েছে। সেখানে তারা বিলবোর্ড লাগাতেই পারে। কিন্তু পুলিশ কোনও নোটিস না দিয়েই বিলবোর্ড সরিয়ে দিয়েছে এটি আইনসঙ্গত নয়। যদিও প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিলবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে এবং মামলাটিও হাইকোর্টে বিচারাধীন। এখন আমরা কী করব। তারপরেই সুপ্রিম কোর্টের তরফে গোটা মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?