কৃষ্ণ কল্যাণীকে হুমকি দিয়েছেন শুভেন্দু! বিস্ফোরক অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বললেন শুভেন্দু বিধানসভায় দাঁড়িয়ে হুমকি দিয়েছেন কৃষ্ণ কল্যাণীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে অমিত শাহ ডাক দিয়েছিলেন ‘আব কে বার ২০০ পার’। কিন্তু ২০০ তো বহু দূর, তার অর্ধেক ১০০-ও ছুঁতে পারেনি বিজেপি। তাঁদের দৌড় থেমে গিয়েছিল ৭৭টি আসন পেয়েই। পরে তাঁদের দুই বিধায়ক পদত্যাগ করায় তা কমে দাঁড়ায় ৭৫। এরপরেও বেশ কিছু বিজেপি বিধায়ক পা বাড়ান তৃণমূলের পথে। এদের অন্যতম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। বুধবার রাজ্য বিধানসভায়(State Legislative Assembly) ছিল রাজ্য বাজেটের ওপর আলোচনার শেষ দিন। আগে থেকেই ঠিক ছিল এদিন বিধানসভায় রাজ্য বাজেটের আলোচনার ওপরে জবাবী ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। সেই ভাষণ দেওয়ার সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিস্ফোরক অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে। তিনি বলেন, কৃষ্ণ কল্যাণী তাঁকে জানিয়েছেন শুভেন্দু তাঁকে হুমকি দিয়েছেন তাঁর বাড়িতে আয়কর দফতরের আধিকারিকেরা হানা দেবেন।

এদিন রাজ্য বিধানসভায় চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটের ওপর আলোচনার শেষে জবাবী ভাষণের দিন ছিল। প্রথা মতো মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখার জন্য ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর বক্তব্যের বিরোধীতা করতে থাকেন বিজেপি থেকে তৃণমূলে আসা ৪জন বিধায়ক। এরা হলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের সৌমেন রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। পরে বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বক্তব্য রাখার সময়েই শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা ওয়াকআউট করেন। সেই সময়েই শুভেন্দুকে কিছু বলতে দেখা যায় কৃষ্ণ কল্যাণীকে। তার জেরে দুইজনের মধ্যে সেই সময় সামান্য বচসা বাঁধতেও দেখা যায়। পরে এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষ্ণ কল্যাণী আমাকে জানিয়েছে শুভেন্দু ওঁকে হুমকি দিয়েছে। শুভেন্দু আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন। তাহলেই বুঝুন কে আয়কর দফতর চালায়, কে-ই বা চালায় সিবিআই।’ মুখ্যমন্ত্রী বিষয়টি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেন। পরে কৃষ্ণ কল্যাণী এই নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন ও সেখানেও শুভেন্দুর বিরুদ্ধে একই অভিযোগ আনেন।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী পেগেসাস নিয়েও সরব হন। তিনি বলেন, ‘পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলি তা কিনেছিল। মানুষের বাক স্বাধীনতার কথা ভেবেই আমি পেগাসাস কিনিনি। কিন্তু চন্দ্রবাবুর শাসনকালে অন্ধ্র পেগাসাস সফটওয়্যার কিনেছিল। এখন সেই পেগাসাসের জন্যই আমার ফোন ট্যাপ করা হচ্ছে। কারও সঙ্গে কথাও বলা যাবে না। শুভন্দু অধিকারী আমাদের ধমকি দিয়ে গেলেন।’

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের