RT-PCR টেস্ট ছাড়া গঙ্গাসাগর মেলায় প্রবেশ করা যাবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যারা কোনও ভ্যাকসিন নেন নি। তাদের টিকার একটি ডোজ দেওয়া হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্রমশ উর্ধ্বমুখী করোনার গ্রাফ। এর মাঝেও গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে রাজ্যে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের ঢলের অভিমুখ সাগরের দিকেই। কিন্তু করোনার কথা মাথায় রেখে সমস্ত পূণ্যার্থীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুঘাটে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ‘RT-PCR টেস্ট না করলে গঙ্গাসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না। আদালতের নির্দেশ আছে বেশি লোককে গঙ্গাসাগরে পাঠানো যাবে না। ২০ লক্ষ মানুষ প্রতিবছর আসে গঙ্গাসাগরে। সবাইকে RT-PCR টেস্ট করানো সম্ভব না। তাও আদালতের নির্দেশ আছে করতেই হবে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে স্বাস্থ্য ও পুলিশ কর্মীরা। তাই সবাই সাবধানে থাকুন, দুটো মাস্ক পরুন।’

মুখ্যমন্ত্রী বুধবার এও জানিয়েছেন, ‘সংক্রমণ যা বাড়ছে তাতে এখন হই হুল্লোড় করার সময় এখন নয়। সুষ্ঠুভাবে মেলা করতে হবে। বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর লোক আসেন। একটা বাসে একজন করোনা রোগী থাকলে সবার ছড়িয়ে পড়তে পারে। তাই টেস্ট করাটা বাধ্যতামূলক। যার সর্দি-কাশি আছে তাকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। তাতে সঙ্গে সঙ্গেই হাতে রিপোর্ট এসে যাবে।’ এদিন সকাল থেকেই বাবুঘাটে টিকাকরণের কাজ চলছে। দুটি ভ্যাকসিনের ডোজ না থাকলে তাদের টিকা দেওয়া হচ্ছে। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যারা কোনও ভ্যাকসিন নেন নি। তাদের টিকার একটি ডোজ দেওয়া হবে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা