আশা কর্মী ও সিভিক ভলান্টিয়াররা ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন, ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য পুজো বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার অন্যতম অঙ্গ আশা কর্মীদের জন্যও পুজো বোনাস ঘোষণা করেছেন। বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীরা চলতি বছরে ৫,৩০০ টাকা করে পুজো বোনাস পাবেন।’ পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের বিভেদমূলক প্রচারে পা না দেওয়ার জন্যও আর্জি জানিয়েছেন তিনি।

এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের পুজোর বোনাস দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতা গত কয়েকদিন ধরেই কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে বিভেদ ও শত্রুতা তৈরির নোরাং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দুই পুলিশের মধ্যে সুকৌশলে বিভেদ তৈরি করতে চাইছে। আমি রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের আশ্বস্ত করতে চাইছি, তাঁরাও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মতো ৫,৩০০ টাকা করে পুজো বোনাস পাবেন।সেই সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অধীনে থাকা আশা কর্মীরাও পুজো বোনাস হিসেবে ৫,৩০০ টাকা করে পাবেন। মাঠে থাকা আমার সহকর্মীদের পুজোর শুভেচ্ছা জানাচ্ছি।’

মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই রাজ্য পুলিশে থাকা ভলান্টিয়ারদের ভড়কানোর কাজ করে চলছিলেন ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানো এক সবজান্তা নেতা। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মতো পুজো বোনাস মিলবে না। নিজেকে ‘সবজান্তা’ হিসেবে দাবি করা ওই নেতার অপপ্রচারের বিষয়টি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে এনেছিলেন। ওই ‘সবজান্তা’ নেতার ষড়যন্ত্র যাতে সফল না হয় তার জন্য এদিন রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের পুজো বোনাস ঘোষণা করে আশ্বস্ত করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা