‘আমার একটাই লক্ষ্য গণতন্ত্র বাঁচুক’, SIR নিয়ে ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR -এ লুকিয়ে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। আদালত নির্দেশ দেওয়ার পরেও ৪-৫ দিন কেটে গিয়েছে কাজ শুরু হয়নি। যাদের সমস্ত পেপার আছে তার পরেও তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। আমার দেখার প্রয়োজন নেই কে তৃণমূল, কে বিজেপি ,কে কংগ্রেস। আমার একটাই লক্ষ্য গণতন্ত্র বাঁচুক। বুধবার ভবানীপুরে জৈন মানস স্তম্ভের (Jain Manas Stamva)উদ্বোধনে এসে SIR প্রসঙ্গে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মাদার এন্ড চাইল্ড হাবের উদ্বোধন করেন ।জেলা হাসপাতালে ৫০ শয্যার উদ্বোধন হয়।

বাঁকুড়াতে দ্বারকেশ্বর নদীর উপরে নতুন সেতুর শিলান্যাস ও টালিগঞ্জ ফায়ার স্টেশনের উদ্বোধন হয়। সন্ত কুটিয়া গুরুদ্বার গেটের উদ্বোধন করা হয় এদিন । সাড়ে আটশ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয় বুধবার। ফুরফুরা শরীফে হাসপাতালে ১০০ বেডের উদ্বোধন হয় এদিন। মুখ্যমন্ত্রী বলেন,ভবানীপুর হল অনেকটা মিনি ইন্ডিয়ার(Mini India) মত। খুশিতে মানুষ থাকুক ।তার জন্যই আজকের দিনটাতে এই অনুষ্ঠানগুলো রেখেছিলাম। সত্যের জয় হোক । এস আই আর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন ,SIR আরে অনেকের নাম বাদ গেছে। লুকিয়ে লুকিয়ে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও এরা লুকিয়ে লুকিয়ে অনেকের নাম বাদ দিচ্ছে। আমার দেখার প্রয়োজন নেই কে তৃণমূল,কে বিজেপি,কে কংগ্রেস। আমার একটাই দেখার বিষয় লোকতন্ত্র যেন বরবাদ না হয়। আদালতে নির্দেশে পর চার-পাঁচ দিন চলে গিয়েছে তারপরেও কাজ শুরু হয়নি।

যাদের নাম্বার দিচ্ছে তাদের সকল পেপার আছে। আমি এর জন্য দুঃখিত যেভাবে এসআইআরে অনেক লোকের নাম্বার দিয়েছে। অনেকের ভোটাধিকার বাদ দিয়েছে। আমি একটা জিনিসই চাই গণতন্ত্র বাঁচুক। মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি যদি বিষয়টিতে নজর না দিতেন চেপে না ধরতেন তাহলে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যেত ।ভবানীপুরে জৈন মানস স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এসে এই বার্তাই দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ভবানীপুরে জৈন মানস স্তম্ভের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। জৈন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী ।কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হলান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর