Loading live market data...
Loading active stocks...
Connecting...

তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

গতবছর কলকাতার বেশ কিছু পুজো কার্যত দখল করেছিল গেরুয়া শিবির। কিন্তু এবছর সব ভোকাট্টা। সব ভ্যানিশ। মাঠে না আছে বিজেপি, না আছে রাজ্যপাল। দাপট শুধুই অগ্নিকন্যার। এদিন তিনি ঝড় তুলেছেন দক্ষিন কলকাতার বুকে একের পর এক পুজো উদ্বোধনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শিশির-ভেজা ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে নয়ন-ভুলানো এলে। শিউলি ছড়ানো শরতের সকালে আকাশপটে জেগে উঠেছে মহামায়ার ভুবনমোহিনী হাসি। কাশফুলের সমারোহ, ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে সেই অমোঘ বার্তা – দুর্গাপুজোর শুভারম্ভে আর দেরি নেই। শুভ তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা।’ এ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি টুইট করে এই বার্তা দিয়েছেন রাজ্যবাসীকে। আর এই বার্তা দেওয়ার পাশাপাশি এদিন তিনি ঝড় তুলেছেন দক্ষিন কলকাতার বুকে একের পর এক পুজো উদ্বোধনে। আর তাঁর এই ঝোড়ো ইনিংসে এবারে একেবারে কুপোকাত রাজ্যপাল থেকে বিরোধীরা। ধারে কাছে কেউই নেই। মাঠে একা দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার অগ্নিকন্যা।

রাজ্যের মুখ্যমন্ত্রীর হওয়ার আগেও কলকাতার বুকে পুজোর উদ্বোধনে রীতিমত এগিয়ে থাকতেন মুখ্যমন্ত্রী। তবে তখন মাঠে অনান্য দলের নেতানেত্রীদেরও দেখা যেত পুজো উদ্বোধনে। ২০১১ সালের পর থেকে কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতাকে দিয়ে পুজোর উদ্বোধন করানোর অনুরোধ ক্রমশই বেড়ে চলেছে। শুধু যে কলকাতা তাই নয়, রাজ্যের নানা প্রান্ত থেকেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আসে পুজোর উদ্বোধন করার জন্য। তবে জেলাস্তরের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সায় না থাকলেও কলকাতার বাছাই করা কিছু পুজোর উদ্বোধন তিনি প্রতিবছর করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধণের পালা। এদিনও তিনি ১০-১২টি পুজোর উদ্বোধন সেরেছেন। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রীন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো বলে পরিচিত হিন্দুস্তান পার্ক সার্বজনীন, কলকাতা মেয়র পারিষদ দেবাশিষ কুমারের পুজো বলে পরিচিত ত্রিধারা সম্মিলনী, প্রাক্তন মন্ত্রী মণীষ গুপ্তের পুজো বলে পরিচিত ফাল্গুনী সংঘের পুজো এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

গত বছর কলকাতার বুকে দুর্গাপুজোকে ঘিরে গেরুয়া শিবিরের নেতাদের একটা দাপাদাপি বেশ চোখে পড়েছিল। ভয় দেখিয়েই হোক বা গায়ের জোরেই হোক কিংবা অর্থের প্রলোভন দেখিয়েই হোক গতবছর কলকাতার বেশ কিছু পুজো কার্যত দখল করেছিল গেরুয়া শিবির। সিংহভাগ ক্ষেত্রে সেই সব পুজোর উদ্বোধন করতে গত বছর দেখতে পাওয়া যাচ্ছিল রাজ্যপালকে। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল কেন্দ্রের নেতামন্ত্রী থেকে বিজেপি ঘনিষ্ঠ তারকাদেরও। কিন্তু এবছর সব ভোকাট্টা। সব ভ্যানিশ। মাঠে না আছে বিজেপি, না আছে রাজ্যপাল। দাপট শুধুই অগ্নিকন্যার।

 

 

পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, আজই পেশ আদালতে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে

উদয়ন–জগদীশের খোঁজ মিলছে না, নির্বাচনের ফলাফলের পরই বেপাত্তা!‌

শুরু হতেই ‘TRP’-তে জয়জয়কার ‘ঘূর্ণি’র, সেরা পাঁচে নেই ‘পরশুরাম’, তাহলে টপার কে?

টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

কীভাবে খুন চন্দ্রনাথ? তদন্তকারীদের হাতে সিসিটিভি ফুটেজ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?