৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সাংসদ তহবিলের টাকা থেকে এই অ্যাম্বুলেন্সগুলি কেনা হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে আন্তরিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নের (Nabanna) সামনে থেকে ৩০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের (Ambulance) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সাংসদ তহবিলের টাকা থেকে এই অ্যাম্বুলেন্সগুলি কেনা হয়েছে।  লাইফ সাপোর্ট সুবিধা যুক্ত অ্যাম্বুলেন্সগুলি প্রতিটি জেলায় পাঠানো হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।

এদিন মুখ্যমন্ত্রী বললেন, ‘এর আগে ৬২৫টিরও বেশি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে সাংসদদের টাকা থেকে। একটি হাসপাতালের আইসিইউতে যা যা সুবিধা থাকে, এই অ্যাম্বুলেন্সগুলিতেই থাকবে সেই সব পরিষেবা। মোট ৩০টি অ্যাম্বুলেন্সের পিছনে খরচ হয়েছে ১০ কোটি টাকা।’ অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৮৫টি কমিউনিটি সেন্টার চালু করা হচ্ছে বলেও জানান তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান আরও বলেন, ‘অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন না। কারণ, যিনি স্বাস্থ্যসাথীতে পেতেন, তিনিই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু আমরা নিয়ম পাল্টে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে এবার তাঁদের পরিবারের সদস্যরাও সুবিধা পাবেন।’

সোমবার অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধনের এই মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুলিশে কমিশনার, স্বাস্থ্যসচিবও। একনজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বক্তব্য।

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর