মমতার সংহতি মিছিলে অভিষেক, রাজপথ ভাসল জনস্রোতে

বাংলার অগ্নিকন্যার এক বার্তাই কলকাতার রাজপথে ফের জনস্রোতের ঢেউ দেখিয়ে দিল। সংহতি মিছিলের জনস্রোতে ভেসে গেল হাজরা থেকে পার্ক সার্কাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অগ্নিকন্যা নিজেই জানিয়েছিলেন রামমন্দিরের উদ্বোধনের দিনেই(Rammandir Inauguration Day) তিনি নামছেন কলকাতার(Kolkata) রাজপথে। জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের পাল্টা কিছু করতে চাইছেন না তিনি। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার আগে সর্বধর্ম সমন্বয়ে(Syndication of Sarvadharma) জোর দিতেই এই উদ্যোগ। বলেছিলেন, ‘কোনও পাল্টা মিছিল করছি না, কোনও প্রতিবাদ করছি না। আমি সাধু-সন্তদের মানি। তাঁদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন।’ তাঁর সেই বার্তাই কলকাতার রাজপথে ফের জনস্রোতের ঢেউ দেখিয়ে দিল। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়েই তৃণমূল(TMC) নেত্রী চলে আসেন হজরা পার্কে। সেখান থেকেই শুরু হয় সংহতি মিছিল। এদিনের মিছিলের সামনের দিকেই ছিলেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। তবে সেই জায়গায় মমতার আশেপাশে ছিলেন না কোনও রাজনৈতিক নেতানেত্রীরা। মমতার পিছনে ছিল পুলিশ। তার থেকে কিছুটা দূরে ছিল মূল ভিড় যার সামনের দিকেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, অভিষেকের কাকিমা কাজোরী বন্দ্যোপাধ্যায়, সাংসদ শান্তনু সেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, কলকাতা পুরনিগমের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের নেতানেত্রীরা। মিছিল মমতার পায়ের গতিতেই এগিয়েছে বেশ দ্রুতভাবে। সঙ্গে এগিয়েছে জনস্রোতও। পথে মমতা যান গুরুদুয়ারে ও মন্দিরে। মিছিল পার্ক সার্কাস পৌঁছালে সেখানে মমতা যান গীর্জায় ও মসজিদে। তবে সবার নজর থাকছে মিছিল শেষে মমতা কী বার্তা দেন সেদিকেই।

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের