মুকুটে নয়া পালক, NIRF তালিকায় সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, উচ্ছ্বসিত মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারবার বিবিধ কারণে শিরোনামে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের মুখে শোনা গেল এই বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা। বৃহস্পতিবার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশ করে ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রকাশিত তালিকা থেকে দেখা গিয়েছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে সেরা যাদবপুর। এই ঘটনা নিঃসন্দেহে একজন বাঙালির কাছে অত্যন্ত গর্বের। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তো বটেই, একজন বাঙালি হিসাবেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছে। খুশির বহিঃপ্রকাশ ঘটেছে যাদব বিশ্ববিদ্যালয়ের নামে ভূয়সী প্রশংসার মধ্য দিয়ে।

দিল্লিতে প্রকাশিত এনআইআরএফ র‍্যাঙ্কিং-এর দেশের সেরা প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নবম স্থানে এবং সার্বিক ভাবে সেরা প্রথম ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপরই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

টুইটে লিখেছেন, “‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃত হল! ভারত সরকারের শিক্ষা মন্ত্রক আজ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিং ঘোষণা করেছে, যার নাম ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২৫ (এনআইআরএফ)। এই বছর, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় বিভাগে, যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে প্রথম এবং দেশের সকল বিভাগের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে রয়েছে। এটিই একমাত্র রাজ্য বিশ্ববিদ্যালয় যা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীদের আমাদের গর্বিত করার জন্য আমার অভিনন্দন!’

২০২৫-এর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী সার্বিক ভাবে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ষষ্ঠ স্থানে আইআইটি খড়্গপুর। ১৮তম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৪৭ তম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ৬৭তম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার) কলকাতা রয়েছে।

তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের

পুজোর সামগ্রীতে বটপাতা রাখেন?  জানুন কোন দেব-দেবীকে নিবেদন করা নিষিদ্ধ

আজকের রাশিফলঃ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ব্যক্তিকে বিশ্বাস করবেন না, বড় বিপদের সম্ভাবনা

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া