লোকসভা ভোটের প্রস্তুতি, জেলাওয়ারি বৈঠকে বসছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাসফুল শিবিরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই লোকসভা ভোটে সেনাপতির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে দলের জেলা নেতৃত্বের সঙ্গে্ আলাদাভাবেই বৈঠকে বসবেন তিনি। আগামী বুধবার প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। কালীঘাটের বাড়িতে বিকেল চারটের সময়ে ওই বৈঠক হবে।

লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতা হবে কিনা, তা নিয়ে অপেক্ষা না করে রাজ্যের ৪২ আসনে প্রার্থী দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রাখছে তৃণমূল নেতৃত্ব। আর সেক্ষেত্রে যে সব জেলায় গোষ্ঠীদ্বন্ধ তুঙ্গে এবং বিরোধী শিবির শক্তিশালী, সেই সব জেলাকেই বিশেষ গুরুত্ব দোয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দুটি আসনের মধ্যে বর্তমানে একটি তৃণমূলের দখলে (ঘাটাল)। বাকি আসনটি বিজেপির দখলে (মেদিনীপুর)। ইদানিং অবশ্য তৃণমূলের সঙ্গেও দুরত্ব তৈরি করে বিজেপির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। গত সাড়ে চার বছর ধরে ঘাটালের সঙ্গে তেমন যোগাযোগ নেই তার। তাছাড়া তৃণমূলের কোনও কর্মসূচিতেও অংশ নিতে দেখা যায়নি। ফলে দেবকে আর প্রার্থী হিসাবে চাইছেন না ঘাটালের তৃণমূলের নেতা-কর্মীরা। তাছাড়া মেদিনীপুর বিজেপির হাত থেকে পুনরুদ্ধারের তাগিদও রয়েছে শাসকদলের কাছে।

লোকসভা ভোটের কয়েক মাস আগে যেভাবে মেদিনীপুরের পুরসভার দলীয় প্রধানের বিরুদ্ধে তৃণমূল পুরপিতাদের একাংশ বিদ্রোহ করেছেন, তাতেও বিড়ম্বনায় ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বুধবারের বৈঠকে মেদিনীপুর ও ঘাটাল আসনের প্রার্থী নিয়ে আলোচনার পাশাপাশি গোষ্ঠীকোন্দল বন্ধ নিয়েও কড়া বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন-প্রবীণদের মধ্যে লড়াই বন্ধ করে বিজেপিকে হারানোর জন্য সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ারও জন্য বার্তা দেবেন তিনি।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?