জুন মালিয়ার কাছে ক্ষমা চাইতে হবে শ্রীকান্তকে, নির্দেশ মমতার

শ্রীকান্ত মাহাতোকে অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়ার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও বিধায়কদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ইতিমধ্যে দলের শোকজের জবাব দিয়েছেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এবার এই বিষয়টিতে হস্তক্ষেপ করলেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়ার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ছিল নবান্নে মন্ত্রিসভার বৈঠক।  সূত্রের খবর, সেই বৈঠকে শ্রীকান্তের ওই মন্তব্যের প্রসঙ্গ ওঠে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রীকে কার্যত ভর্ৎসনা করেন। রাজ্যের প্রশাসনিক প্রধান সাফ জানিয়ে দেন, বিধায়ক জুন মালিয়াকে ফোন করে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে শ্রীকান্তকে। এদিন মমতা শ্রীকান্তকে বলেন, ‘এমন ভাবে ক্ষমা চাইবে যেন জুন আমায় ফোন করে বলে যে, হ্যাঁ, তুমি ক্ষমা চেয়েছ।’ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে নিয়েছেন শ্রীকান্ত মাহাতো।

প্রসঙ্গত সম্প্রতি শ্রীকান্ত মাহাতোর একটি মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় দলের তারকা সাংসদ বিধায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। দেব, মিমি, নুসরতদের মতো দলের তারকা সাংসদ, জুন মালিয়ার মতো অভিনেত্রী বিধায়করা ‘টাকা লুটেপুটে খাচ্ছে’ বলে অভিযোগ করেন মন্ত্রী। ভিডিও-তে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী কে বলতে শোনা যায়, ‘মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিদের অনেক বার বলেছি৷ দেবাদি দেব, মিমি, নুসরত, সন্ধ্যা রায়, জুন মালিয়া যাঁরা টাকা লুটেপুটে খাচ্ছে, দল তাঁদের কথাই শুনছে৷ ভাল লোকের কথা শুনছে না৷ ওঁরাই নাকি দলের সম্পদ৷ চোর ডাকাতরা যদি দলের সম্পদ হয়, তাহলে তো সেই পার্টি করা যাবে না৷ পার্টি তো চোর, ডাকাতের কথা শুনবে, ভাল লোকের কথা শুনবে না৷ লোকে তো বলছে এই ক্যাবিনেটের সবাই চোর৷ তাহলে আপনাকে পথ দেখাতে হবে৷ হয় আশ্রমে চলে যেতে হবে, নাহলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷’ এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে শোকজ করা হয়। সেই শোকজের জবাবে মন্ত্রী জানান, ওই মন্তব্য তাঁর ‘মন থেকে’ করা নয়। সেই ঘটনার রেশ ধরে এবার দলের সর্বোচ্চ নেত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করলেন।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা