আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন মমতা

নিজস্ব প্রতিনিধি: গত বেশ কয়েকদিন থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। রাজ্যের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে এই বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। কোথাও বাড়ি ঘর পুড়িয়ে ফেলা হয়েছে। আবার কোথাও বাবা- ছেলেকে কুপিয়ে খুন করার ঘটনা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে গ্রাম থেকে পালিয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়েছেল।

তবে বর্তমানে খানিকটা স্বস্তিতে রয়েছে গ্রামবাসী। ধীরে ধীরে শান্তি ফিরেছে ধুলিয়ান- সামশেরগঞ্জ- সুতি এলাকায়। এবার এই আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে মে মাসের প্রথমের দিকেই তিনি সেখানে যাবেন। ওয়াকফ আইনের প্রতিবাদে যে বাবা-ছেলেকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছিল। সেই পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কোথাও ঘোষণা করেছিলেন মমতা।

জাফরাবাদ, বেতবুনিয়া, রানিপুরের অধিকাংশ বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। পিঠে ব্যাগ নিয়ে ইটের বৃষ্টিও হয়। মুর্শিদাবাদের একাধিক জায়গায় পুলিশের গাড়িও পর্যন্ত জালিয়েদেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। আক্রান্ত পরিবারের পাশে থাকার কথা তিনি আগেই বলেছিলেন। সেই কারণেই সেখানকার মানুষের কথা ভেবে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয়া।

এর আগে ১৯ এপ্রিল অর্থাৎ শনিবার মুর্শিদাবাদের বহু এলাকা দেখে আসেন মহিলা কমিশনার ও তাঁর ৬ জন সদস্য দল। তাঁদের দেখে বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড, পোস্টার হাতে নিজেদের দাবি জানায়। যারা গা ঢাকা দিয়ে অন্য গ্রামে চলে গিয়েছে তাঁদের পুনরায় বাড়ি ফেরার কথা বলেছেন। এখন পরিস্থিতি শান্ত থাকার জন্য আসতে আসতে বাড়ি ফিরছেন অনেকেই।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ১ মে থেকেই টানা ছুটি রাজ্যের সব স্কুলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ