পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধারণ মানুষের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ (Safe Drive SAve Life)। পথ দুর্ঘটনা এড়াতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মসূচি। ২০১৬ সালে আজকের দিন তথা ৮ জুলাই সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই কর্মসূচির দিনেই ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্কুল পড়ুয়াদের অনুষ্ঠানে খুশি হয়েছেন তিনি। স্কুল পড়ুয়ারা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই দিনটির তাৎপর্য। ট্রাফিক মেনে গাড়ি চালানোর পাশাপাশি সাবধানতা অবলম্বন করার নিয়ে অভিনয় করে দেখিয়েছে ছোট ছোট পড়ুয়ারা। সেই অভিনয় দেখে অত্যন্ত খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের সঙ্গেও এদিন কথা বলেছেন তিনি। এদিন পড়ুয়াদের হাতে চকলেটও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সকলকে শুভেচ্ছা ও জানিয়েছিলেন তিনি। বিকেলে আচমকাই হাজির হন ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে। সেখানে মুখ্যমন্ত্রীর সামনে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে অভিনয় করে পড়ুয়ারা। গানের মাধ্যমে নেচে নেচে কিভাবে ট্রাফিক রুলস মানতে হবে সেটাই করে দেখিয়েছে তাঁরা। সেটা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রতিবছর এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে। র‍্যালি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে রাজ্য পুলিশের পক্ষ থেকে। ছোটদের মধ্য়েও এই সচেতনতা তৈরি করতে স্কুলেও পালন হচ্ছে এই দিনটি।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস