সামনেই বড়দিন, বৃহস্পতিতেই অ্যালেন পার্কে অনুষ্ঠানের ফিতে কাটবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বড়দিন, আর হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর বড়দিন মানেই পার্ক স্ট্রিট জুড়ে আলোর মেলা, থাকে সাধারন মানুষের ভিড়। আর এই আবহে এবার আগামী কাল, বৃহস্পতিবার বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি এমনি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক বৈঠক করে জানান, পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা আলো দিয়ে সাজবে। তা ৫ জানুয়ারি পর্যন্ত থাকবে। এ বছরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ-রক গায়ক রেমো ফার্নান্ডেজের গান। ২০ ডিসেম্বর অ্যালেন পার্কে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। অন্যান্য দিনগুলিতেও নামী সঙ্গীতশিল্পীরা অনুষ্ঠান করবেন। পর্যটন মন্ত্রী জানিয়েছেন, উৎসব কিভাবে সম্পন্ন হবে তার মূল পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। সেন্ট পলস ক্যাথেড্রাল, বো বারাকে হবে আলোকসজ্জা। সেই সঙ্গে ক্যামাক স্ট্রিটে থাকছে ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এক বিশেষ অনুষ্ঠান।বিধাননগরের গির্জাগুলি আলো দিয়ে সাজানো হবে। অ্যালেন পার্কে বিনা খরচে অনুষ্ঠান দেখার সুযোগ। ২৪ ও ২৫ ডিসেম্বর পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর কলকাতা পুলিশ  সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেখানে। ২৭ থেকে ৩০ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। উদ্বোধন থেকে ২৩ ডিসেম্বর হবে খ্রিস্টান সংগঠনগুলির উদ্যোগে।

জানা গিয়েছে এই উৎসব এবার ১৪ বছরে  পা দেবে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া ও বিধাননগরের গির্জাগুলি আলো দিয়ে সাজানো হবে। কলকাতা পুরসভা সহ আরও কিছু সংস্থা আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে পার্ক স্ট্রিট জুড়ে থাকবে রকমারি খাবারের স্টল। আর গোটা কলকাতার নিরাপত্তার জন্য তদারকি করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে