দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১ মাসে ১ জেলায় ১৭ কোটির অনুমোদন, কামাল করল মমতার সরকার

নিজস্ব প্রতিনিধি: বাজিমাত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের নয়া প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড(Bhabishyat Card)। রাজ্যে বসবাসকারী ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের জন্য স্বল্প সুদে কম ঋণ দেওয়ার জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু হয়েছে। বেকার যুবক-যুবতীরা আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ(Loan) পাবেন। এক্ষেত্রে রাজ্য সরকার(West Bengal State Government) সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টিও প্রদান করছে সরকার। ফলে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত নয়া প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এই অবস্থায় গত মে মাসে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার জন্য ১৭ কোটিরও বেশি টাকার ঋণের অনুমোদন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা এককথায় রেকর্ড।

আরও পড়ুন কালিঘাট মন্দির সংস্কারের দায়িত্ব নিল মুকেশ আম্বানির Reliance

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিল শেষ হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ষষ্ঠ পর্যায়। এরপর ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করেন উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনের কর্তারা। তার এক মাসের মধ্যেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে অনুমোদন মিলেছে ১৭ কোটিরও বেশি টাকা। উত্তর ২৪ পরগনা জেলায় ‘দুয়ারে সরকার’ শিবিরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জমা পড়েছিল ৩,৬৩২টি। যার মধ্যে ৪২১টি আবেদন বাতিল হয়েছে। সবদিক বিচার করে মে মাসেই ৪৯৯টি আবেদন মঞ্জুর করেছে ব্যাঙ্ক। সেই ঋণ বাবদ ১৭ কোটি ৫২৪ লক্ষ টাকার অনুমোদন মিলেছে। কয়েক দিনের মধ্যেই উপভোক্তারা নিয়ম মেনে ঋণের টাকা পাবেন। এর ফলে ৪৯৯ জন স্বনির্ভর হবেন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী বলেন, দ্রুততার সঙ্গেই এই কাজ হচ্ছে। যাঁদের আবেদন যোগ্য বলে বিবেচিত হবে, তাঁদের দ্রুত পরিষেবা প্রদান করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ