‘বাংলা একদিন Gateway of World হবে’ ঘোষণা আত্মবিশ্বাসী মমতার

‘চিন্তা করবেন না। দেখবেন বাংলা একদিন Gateway of World হবে।’ CREDAI'র সভা থেকেই দৃপ্ত কন্ঠ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলাকে(Bengal) ভালবাসেন মনপ্রাণ দিয়ে। বাংলায় গণতন্ত্র ফেরাতে বার বার তিনি নেমেছেন রাজপথে। আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তবুও পিছু হঠে যাননি। এমনকি জমি আন্দোলনে নেমে অনশন আন্দোলন করতেও পিছুপা হননি। বাংলার বিরোধী দলনেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েও তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন বাংলার উন্নয়নে। রাজ্যের মানুষের জন্য একদিকে যেমন চালু করেছেন শতাধিক আর্থসামাজিক প্রকল্প তেমনি তাঁর যোগ্য নেতৃত্বে রাজ্য সরকারের একের পর এক প্রকল্প পেয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং বিশ্বের দরবারের একাধিক পুরষ্কার। এদিন অর্থাৎ সোমবার কলকাতার(Kolkata) আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে চলতি বছরের রিয়েল এস্টেট কনভেনশনে(CREDAI STATECON 23) যোগ দিয়ে তিনিই জানালেন, ‘বাংলা একদিন Gateway of World হবে’। যিনি এই আত্মবিশ্বাসী ঘোষণা করেছেন তিনিই হতে চলেছেন আগামী দিনের ভারতনেত্রী। নজরে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।  

এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে, আবাসন শিল্পের সঙ্গে জড়িত শিল্পপতিদের অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সেই সঙ্গে শিল্পপতিদের কাছে বেশ কিছু অনুরোধও রাখেন। তিনি বলেন, ‘রাজ্যে আমরা ৩টি অর্থনৈতিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছি। সেখানে আমরা বেশ কিছু শিল্পপার্কও গড়ে তুলছি। আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিকও আছেন। তাই আপনাদের শিল্পে শ্রমিকের অভাব হবে না। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। তাঁরা টাকা হয়তো বেশি পায় কিন্তু অন্য রাজ্যে গিয়ে সুরক্ষা পান না। আপনাদের কাছে আমার অনুরোধ, তাঁদের আপনাদের প্রকল্পে কাজ দিন। সেই কাজের জন্য রাজ্য সরকারও সাহায্য করবে আপনাদের। পরিযায়ী, দক্ষ শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পরিযায়ী শ্রমিকদের নাম-ঠিকানা নথিভুক্ত করছি। আপনারা যদি সেটা কাজে লাগান তো ভাল হয়।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিন্তু কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে। চিন্তা করবেন না। দেখবেন বাংলা একদিন Gateway of World হবে। আমি তো শুনেছি অনেক দেশ, অনেক সংস্থা এখন কলকাতার দিকে নজর রাখছে। পশ্চিমবাংলার দিকে নজর রাখছে। তাঁদের কেউ কেউ ইতিমধ্যেই এখানে কাজ শুরু করেছেন। অনেকেই কাজ শুরু করতে চাইছেন। আমরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছি নভেম্বর মাসে। আমার অনুরোধ রইল সেখানে আপনারাও মানে ক্রেডাইও অংশগ্রহণ করুক। বাংলার উন্নয়নে আপনারাও শরিক হোন। আপনাদের কারোর কিছু যদি কোনও অভিযোগ থাকে তাহলে সরাসরি আপনারা তা আমাকে জানাতে পারেন। নাহলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ আছে, ওখানেও জানাতে পারেন। এখন দুয়ারে সরকার চলছে, আপনারা ইচ্ছা করলে সেখানেও অভিযগ জানাতে পারেন।’

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর