মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, ধর্ষণ সহ একাধিক অভিযোগে ছিল মমতাপন্থী তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। তবে আজ, সোমবার কলকাতা বিমানবন্দর থেকে ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে ক্য়ানিং পশ্চিমের বিধায়ককে। সূত্রের খবর, তিনি মুম্বই পালিয়ে যাচ্ছিলেন। তার আগেই মমতাপন্থী বিধায়ককে গ্রেফতার করল পুলিশ। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে প্রথমে আটক করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি)। জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশের দাবি, কলকাতা থেকে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই বিধায়ক। তদন্ত এড়াতেই তিনি শহর ছাড়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। বারুইপুর জেলা পুলিশ বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে ক্যানিং পশ্চিম থানার পুলিশ।

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে এদিন বিমানবন্দরে হানা দিয়েছিল বারুইপুর পুলিশের বিশেষ দল। তাদের সঙ্গে ছিল বিধাননগর পুলিশের একটি টিমও। যৌথ অভিযানে মুম্বইগামী বিমান ধরার আগেই পরেশরামকে পাকড়াও করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক। গত ৫ সেপ্টেম্বর এই মামলা দায়ের হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারাতেও মামলা রুজু করা হয়েছিল মমতাপন্থী বিধায়কের বিরুদ্ধে। বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাঁকে বারুইপুর জেলা পুলিশের দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আগামী মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

আরও পডুন: প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

যদিও এটাকে প্রতিহিংসার রাজনীতি বলে মনে করছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘তদন্ত নিয়ে কিছু বলার নেই আমার। তবে এরাই যখন ঋতব্রত শিবিরে ছিল তখন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছে বলে গ্রেফতার করল।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য