ওড়িশার দুর্ঘটনায় টুইটে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

ওড়িশার গঞ্জাম জেলায় বাস দুর্ঘটনায় এ রাজ্যের ৬ বাসিন্দা মারা যাওয়ার ঘটনায় টুইট করে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশা(Odisha) ও অন্ধ্রপ্রদেশে বেড়াতে গিয়ে এ রাজ্যের ৬জন পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হাওড়া জেলার উদয়নারায়ণপুর(Udaynarayanpur) থানার সুলতানপুর গ্রাম। এই গ্রামেরই ৫জন বাসিন্দা মঙ্গলবার গভীর রাতে এক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মারা গিয়েছেন হুগলি জেলারও এক বাসিন্দা। মৃতদের মধ্যে ৪জনই আবার মহিলা। সেই দুর্ঘটনার জেরে এবার টুইট(Tweet) করে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে জানালেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার(Samir Panja) নেতৃত্বে রাজ্যের একটি দল এদিনই রওয়ানা দিয়েছে ওড়িশার পথে। তাঁরাই আহতদের গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। সেই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের দেহও দ্রুত এ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজ্যের ৬ জনের মৃত্যু হয়েছে। ওডিশার গঞ্জম থেকে ভাইজ্যাকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এই দুর্ঘটনার কথা জানতে পেরে খুবই খারাপ লাগছে। রাজ্য সরকার ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আহতদের যাতে তাড়াতাড়ি রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা দফতর ও উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সেখানে পৌঁছে গিয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ যদিও উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি মাঝপথ থেকে ফিরে এসেছেন। তবে রাজ্য সরকারের উদ্যোগে ৬টি মৃতদেহ গ্রামে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সামান্য আহত ৪০ জনকে ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যাবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, ওড়িশার দারিংবাড়ি থেকে কলিঙ্গঘাট হয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম যাওয়ার পথে মঙ্গলবার রাত ১২টা নাগাদ বাংলার পর্যটক বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসের ৭৭জন যাত্রীই কার্যত গভীর ঘুমে ছিলেন। দুর্ঘটনায় হতাহতদের প্রায় সকলেই সুলতানপুর গ্রামের বাসিন্দা। যারা মারা গিয়েছেন তাঁরা হলেন মৌসুমি দেড়ে(৪০), রিমা দেড়ে(২২), সুপ্রিয়া দেড়ে(৩৩), সঞ্জীব পাত্র(৩৪), বর্ণালী মান্না(৩৪) ও স্বপন গুছাইত(৩৯)। কার্যত ঘুমের মধ্যেই এরা মারা যান। এদের মধ্যে স্বপনবাবুর বাড়ি হুগলি জেলায়। তিনি রাঁধুনি হিসাবে ওই দলটির সঙ্গে গিয়েছিলেন। রাজ্য সরকার অবশ্য এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তা জানায়নি। ওড়িশা সরকারের তরফেও ক্ষতিপূরণ নিয়ে কিছু ঘোষণা করা হয়নি।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে