বুধ বিকালে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটকে মাথায় রেখে আজ, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য সহ দলের নেতাদের।

তৃণমূল সূত্রে খবর, গত বছর মে মাসে শালবনির সভা থেকে জেলার নেতাদের দ্বন্দ্ব সরিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে যাতে দলের নেতাদের মধ্যে বোঝাপড়ার অভাব না হয়, সেবিষয়টি ফের যাচাই করে নিতে চান তৃণমূল নেত্রী। আর সেই কারণেই পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের ফের ডাকলেন তিনি।

এই পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে ঘাটাল, মেদিনীপুর লোকসভা কেন্দ্র। পাশাপাশি আরামবাগ, ঝাড়গ্রাম লোকসভা আসনও এই পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত। ফলে লোকসভা নির্বাচনে এই আসনটির গুরুত্ব যথেষ্ট। আগামী লোকসভা ভোটে এই জেলায় দলীয় নেতৃত্ব কী রণকৌশল নিয়ে চলবে, তা স্থির করতেই তৃণমূল নেত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পশ্চিম মেদিনীপুরে যে ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র রয়েছে, তারমধ্যে ঘাটাল কেন্দ্রটি রয়েছে তৃণমূলের দখলে, তবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন তৃণমূল সাংসদ দেব, অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। আসন্ন লোকসভা ভোটে এই জেলায় একটি আসনও বিজেপিকে ছেড়ে দিতে চায় না বলে তৃণমূল সূত্রে খবর। এবার লোকসভা ভোটের আগে সংগঠনকে মজবুত করতেই দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী।

উল্লেখ্য, গত লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী দেব অধিকারী ভোট পেয়েছিলেন ৪৮.৬৭ শতাংশ ও বিজেপি প্রার্থী ভারতী ঘোষ পেয়েছিলেন ৪১.৩৫ শতাংশ। অন্যদিকে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের মানস ভুইঞাঁ পেয়েছিলেন ৪২.৭১ শতাংশ ও জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পেয়েছিলেন ৪৮.১৯ শতাংশ ভোট।

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা