Microsoft Outage: চরম ভোগান্তি, গোটা দেশ- সহ কলকাতায় বাতিল একাধিক বিমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব জুড়ে মাইক্রোসফ্‌ট উইন্ডোজে সমস্যা। আর তাতে বেহাল অবস্থা বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন সরকারি অফিস, ব্যাঙ্ক এবং বিমান পরিষেবা। ভারতের পড়েছে এর প্রভাব। তার জেরে ব্যাহত হয়েছে ব্যাঙ্ক থেকে বিমান পরিষেবা। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বিমান বাতিল নয়তো দেরিতে চলছে। আর তাতে বিপাকে পড়েছে যাত্রীরা।

শুক্রবার কলকাতা বিমান বন্দরে ১৪ টি বিমান বাতিল হয়েছে। শুধু তাই নয় ২৯ টির সময় বদল হয়েছে। শুধু কলকাতাই নয় হায়দরাবাদের শামশাবাদ বিমানবন্দরে বাতিল হয়েছে ৩৫ টি বিমান। চেন্নাই বিমানবন্দরে  বাতিল হয়েছে মোট ২১ টি বিমান এবং দেরিতে চলবে  ২০ টি বিমান। এই প্রসঙ্গে ইন্ডিগোর তরফে টুইট করে জানানো হয়েছে, ‘নিয়ন্ত্রণ আমাদের হাতের বাইরে চলে গেছে। বিশ্বব্যাপী যান্ত্রিক গোলযোগের কারণে বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে।‘

ইতিমধ্যেই মাইক্রোসফ্‌ট উইন্ডোজের সমস্যার জেরে হাতে লেখা বোর্ডিং পাস দিচ্ছে বিভিন্ন বিমানবন্দর। যা মনে করে দিল সেই পুরানো দিনের কথা।  ইতিমধ্যেই সেই হাতে লেখা বোর্ডিং পাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একথায় প্রযুক্তিগত সমস্যা থাকলেও যাত্রীদের বিমান সফরে যাতে কোনও সমস্যা না হয়, নিরলস ভাবে সেই চেষ্টাতেই রত ছিলেন বিমানবন্দরের কর্মীরা।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার