হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মধ্যে চতুর্থ লাইন সংক্রান্ত কাজ চলার জন্য লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বারুইপাড়া ও চন্দনপুর স্টেশনের মধ্যে চতুর্থ লাইন সংক্রান্ত কাজ চলার জন্য লোকাল ট্রেন (Local Train) বাতিল (Cancelled) থাকবে  ১২ দিন। আগামী সোমবার ৭ নভেম্বর থেকে আগামী ১২ দিন হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে ব্যান্ডেল দিয়ে। আবার কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ১০ থেকে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শনিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যে লোকাল ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে সেগুলি হল: হাওড়া-বর্ধমান লোকাল: ৩৬৮১১, হাওড়া-চন্দনপুর লোকাল: ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫ এবং ৩৬০৩৭। বর্ধমান-হাওড়া লোকাল: ৩৬৮১২। চন্দনপুর-হাওড়া লোকাল: ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬ এবং ৩৬০৩৮।

১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল লোকাল ট্রেনগুলি হল: হাওড়া-মসাগ্রাম লোকাল: ৩৬০৮১ (রবিবার ছাড়া), ৩৬০৮৩ (রবিবার ছাড়া), ৩৬০৮৫ এবং ৩৬০৮৭। হাওড়া-বারুইপাড়া লোকাল: ৩৬০১১ (রবিবার ছাড়া)। হাওড়া-গুড়াপ লোকাল: ৩৬০৭১। শিয়ালদা-বারুইপাড়া লোকাল: ৩২৪১১ এবং ৩২৪১৩।  মসাগ্রাম-হাওড়া লোকাল: ৩৬০৮২ (রবিবার ছাড়া), ৩৬০৮৪ (রবিবার ছাড়া), ৩৬০৮৬ এবং ৩৬০৮৮। বারুইপাড়া-হাওড়া লোকাল: ৩৬০১২ (রবিবার ছাড়া)। বারুইপাড়া-শিয়ালদা লোকাল: ৩২৪১২ এবং ৩২৪১৪। গুড়াপ-হাওড়া লোকাল: ৩৬০৭২।

এই কাজ চলাকাললীন ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল দিয়ে যে মেল ও এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে, সেগুলি হল: ১২৩৭০ ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ৮ নভেম্বর, ৯ নভেম্বর, ১২ নভেম্বর, ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর)। ১২৩২৮ ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১১ নভেম্বর)। ১৫২৭২ ডাউন মুজফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ৯ নভেম্বর এবং ১৬ নভেম্বর)। ১৫২৩৬ ডাউন দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১২ নভেম্বর)। ১৩১৪৮ ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রার শুরুর তারিখ – ১৬ নভেম্বর)।

প্রয়োজনে ১৩১৪৮ ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রা ১৫ মিনিট, ২২২১৪ ডাউন শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেসকে ১০ মিনিট, ১২৩০৮ ডাউন যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি