রবিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ কলকাতার একাধিক রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ছুটি দিন হলেও কলকাতায় যারা আসছেন তাঁরা ভোগান্তির শিকার হতে পারেন। কারণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। যান নিয়ন্ত্রণের কারণে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কিছু হলেও সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের।

কিন্তু কী কারণে এই যান নিয়ন্ত্রণ করা হবে। রবিবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে টাটা স্টিল ম্যারাথন রেস। সেই ম্যারাথন রেসে চার থেকে সাত হাজার মানুষ অংশ নিতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এই ম্যারাথন রেসের কারণের খিদিরপুর রোড, স্ট্র্যান্ড রোড, নেইপার রোড, জি আর রোডের মতো একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ম্যারাথন রেসের কারণে শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। ভোর সাড়ে চারটে থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকছে মেয়ো রোড। পাশাপাশি নিউ ওয়ে, কুইন্স ওয়ে. লাভার্স লেন, ডাফরিন রোড, এজেসি বোসের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে সকাল ছটা থেকে বন্ধ থাকবে আরআর এভিনিউ, পার্ক স্ট্রিটের মতো একাধিক রাস্তা।

 

 

 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের