শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা

সপ্তাহান্তে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল লাইনে কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Section) একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল (Cancel) করল রেল। চলতি সপ্তাহের শনিবার ও রবিবার টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রেলের তরফে। সপ্তাহান্তে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি সেই কারণে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলবে রেলের কাজ। সেই কারণে ওই সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তিনটি ডাউন ট্রেন এবং তিনটি আপ ট্রেন বাতিল করা হয়েছে। ৩৪১৬২ শিয়ালদহ – বজবজ ডাউন লোকাল ট্রেন এবং ৩৪১৬১ বজবজ-শিয়ালদহ আপ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শনিবার। পরদিন রবিবার বাতিল করা হয়েছে ডাউন ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ ৩৪১১১ এবং ৩৪১১৫ বজবজ – শিয়ালদহ লোকাল।

ট্রেন বাতিলের পাশাপাশি এই শাখায় বেশ কিছ লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬৪ ও ৩৪১৬৬ লোকাল শিয়ালদহের পরিবর্তে নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে। রবিবার আপ ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ লকাল ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির