মশাল মিছিলের নামে ‘মহানাটক’ কলকাতা মহানগরীতে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত যাবে শুক্রবারের এই মশাল মিছিল। এই মিছিলে উপস্থিত রয়েছেন আইটি কর্মী, সিনিয়র চিকিৎসক ,জুনিয়র চিকিৎসক ,বিজ্ঞানী ,অধ্যাপক, নাগরিক সমাজ। বিভিন্ন সিগন্যাল মোড় গুলিতে লোকের জমায়েত ছিল। বিভিন্ন মেডিকেল কলেজ গুলি ক্রস করে শ্যামবাজার পৌছবে এই মিছিল। সাড়ে চারটের পর শুরু হয় এই মিছিল। আরজি কর কান্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে ছিল শুক্রবার এই মিছিল।লড়াই হয়তো জিতেছি, কিন্তু যুদ্ধ কি জিততে পারলাম? এই প্রশ্নকে সামনে রেখে সিপিএম(CPM) ও নকশাল পন্থীদের নেতৃত্বে আলাদা আলাদা ভাবে নয়, আসুন এক সঙ্গে এই আঁধারে আলো জ্বালাই নাম দিয়ে শুক্রবার ব্যস্ততম দিনে বের হয় মিছিল।এই মিশনের নাম কেউ কেউ দেন নির্ভয়ার জন্য বলে।তবে এই নাম শুধুই মেটাফরিক্যাল নয়। হয়তো এর নেপথ্যে লুকিয়ে আছে এক হওয়ার অন্য রসদ।

যা বিরোধিতার রাজনীতির প্ল্যাটফর্মকে অক্সিজেন যোগাবে।এই প্রথম বার সমাজের সব অংশের প্রতিবাদীরা এক সাথে, এক পথে বলে দাবি করা হয়। লক্ষ্য অবশ্যই নির্ভয়ার বিচার, তার সঙ্গেই সিস্টেমেটিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। অর্থাৎ এই সুযোগে বাম রাজনীতিতে ঝালিয়ে নেওয়া। প্রশ্ন উঠতেই থাকে এই মিছিলের মূল লক্ষ্য কি সমর্থন এবং সহমর্মিতা থাকবে সেই সব জুনিয়র ডাক্তারদের জন্যও। যাঁরা গত এক মাস ধরে রাস্তায় বসে আছেন ন্যায় বিচারের দাবিতে। এ ছাড়াও সেই সমস্ত নাগরিকদের প্রতি কি কৃতজ্ঞতা থাকবে যারা প্রতি রাতে এই লড়াইয়ে নিজের নিজের মতো করে অংশগ্রহণ করেছিলেন। যানজট করে সাধারণ মানুষকে দুর্ভোগ দিয়ে ব্যস্ততম ইএম বাইপাস স্তব্ধ করেপ্রতিবাদের এই আগুন মশাল জ্বলে কি শান্তির বার্তা আনতে পারবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।আর এই কারণে তিলোত্তমার শহর দেখল এক যানজটে ব্যর্থ ই এম বাইপাশে(E M By Pass) মশাল মিছিল। একটি মশাল প্রতিবাদের আগুনকে জ্বালাতে জ্বালাতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত ৪০ কিলোমিটার পথ নাকি অতিক্রম করবে। পথে পড়ল রুবি মোড়,সায়েন্স সিটি, কাদাপাড়া, এনআরএস, সিএনএমসি, আইপিজিএমইআর, সিএমসি মতো গুরুত্বপূর্ণ স্পর্টগুলি। মানুষের হাতে হাতে নাকি এই মশাল ঘুরবে। ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন পয়েন্টে মানুষ দাঁড়িয়ে রইলেন অর্থাৎ পার্টি ক্যাডাররা। এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে এই মশাল পৌঁছে দিলেন তারাই। দীর্ঘ পথসূচিতে দেখা গেল অনেক বামমনস্ক মানুষজনকে। অপরদিকে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের নেতৃত্বে আরেকটি মিছিল অনুষ্ঠিত হল সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত।

৪৩ দিনের আন্দোলন নানা বাঁক এড়িয়ে অবশেষে শেষ হল শুক্রবার। জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতার সিপি,নর্থ ডিসি, স্বাস্থ্য দপ্তরের ডিএমই, ডিএইচএস সকলে বদলি হয়েছেন। চুনিয়া চিকিৎসকদের এই আন্দোলনের মধ্যে অন্তরে ছিল টানাপোড়েনের মতানৈক্য এবং দ্বন্দ্ব এবং তার শুরু হয়েছিল আন্দোলনের ১৫ দিনের মাথায়। বৃহস্পতিবারও জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি বৈঠকে তীব্র টানাপোড়েন শুরু হয়েছিল। এই আন্দোলন চলাকালীন ২২ অগাস্ট নাগাদ কর্মবিরতিতে ইতি টেনে দেওয়ার দাবি উঠেছিল এক বৈঠকে। কিন্তু অন্য অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একরোখা ছিল। জুনিয়র চিকিৎসকদের একটি অংশ বরাবর চাইছিল কর্মবিরতি প্রত্যাহার হোক কিন্তু সংখ্যাগরিষ্ঠ অংশ চাইছিল আন্দোলন চলুক।

তাই আন্দোলন প্রত্যাহার করা সম্ভব হয়নি। এক মাসেরও বেশি সময় ধরে জনমানুষে আন্দোলনকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে গিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। কিন্তু এসবের মধ্যেই বঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জুনিয়র চিকিৎসকরা আন্দোলন আর এগিয়ে না নিয়ে গিয়ে কর্মবীর প্রত্যাহারের সিদ্ধান্তে ঐক্যমত পোষণ করেন। তাই থ্রেট কালচার নামক বিষয়বস্তুটিকে আলোচনার টেবিলে জিইয়ে রেখে জুনিয়র চিকিৎসকরা নতুন আন্দোলন উৎসব মরশুম কাটলে ফের হবে এই হুংকার দিয়ে আপাতত রণে ভঙ্গ দিল শুক্রবার। অনেকেই মনে করেন একবার আন্দোলন প্রত্যাহার হওয়ার পর নতুন করে সেটি সংঘটিত করা মুশকিল। তাই সেই শঙ্কাকে বুকে বেঁধে দুনিয়া চিকিৎসকরা শনিবার থেকে জরুরী পরিষেবায় যোগ দিচ্ছেন সরকারি হাসপাতাল গুলিতে। রোগী স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে শুক্রবার স্বাস্থ্য ভবনের(Sasthya Bhavan) সামনে এর অবস্থান শেষ হল আপাতত। আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শেষ হতেই মশাল জেলে ইএম বাইপাসের রাস্তায় নামলেন সিপিএম এবং নকশাল পন্থী সমর্থকরা। তাদের কাছে তো উৎসব বড় বালাই, আসুন রাজনীতিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাই।

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?