বড় সাফল্য মমতার সরকারের, প্রসূতি মৃত্যু কমল বাংলায়

Share:

নিজস্ব প্রতিনিধি : মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু কাণ্ডের জেরে অস্বস্তিতে রয়েছে স্বাস্থ্যদপ্তর। এর মধ্যেই পাওয়া গেল একটি ইতিবাচক খবর। মাতৃমৃত্যুর হার কমেছে রাজ্যে। দপ্তরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত শেষ ৯ মাসে রাজ্যে মাতৃমৃত্যুর হার কমে হয়েছে ৭৯। মাতৃমৃত্যু কমানোর দিক থেকে এগিয়ে রয়েছে বাংলা।

আগের তুলনায় মাতৃমৃত্যুর হার অনেকটাই কমেছে এমনটাই দাবি করল রাজ্য। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবর্ষে এই হার ছিল ৯৩। ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ৯৪। এখন তা ৭৯ তে নেমেছে। পরিসংখ্যান দপ্তর আরও জানিয়েছে, সামগ্রিকভাবে মাতৃমৃত্যুর হারে উন্নতি হয়েছে। তবে বর্তমানে রাজ্যকে কিন্তু যথেষ্ট চিন্তায় রেখে দিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পরিস্থিতি। স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী, সবচেয়ে শোচনীয় পরিস্থিতি পুরুলিয়া, হাওড়া এবং জলপাইগুড়ির। এই তিন জেলার এমএমআর যথাক্রমে ১৪৯, ১৪২ এবং ১২৫।

অন্যদিকে মাতৃমৃত্যুতে পিছিয়ে পড়া পরবর্তী সাত জেলা হল পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বসিরহাট স্বাস্থ্য জেলা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, রামপুরহাট ও বিষ্ণুপুর স্বাস্থ্যজেলা।এইসব জেলার মাতৃমৃত্যুর হার যথাক্রমে ১১৪, ১০৪, ১০৪, ৯৯, ৯৭, ৯১ এবং ৮৯।

অন্যদিকে রাজ্যের সবচেয়ে কম মাতৃমৃত্যুর ঘটনা ঘটছে যে ১০ টি জেলায় সেগুলি হল কালিম্পং, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং মালদহ। অবাক করা বিষয় হল, সর্বনিম্ন মাতৃমৃত্যুর হার থাকা কালিম্পং জেলায় শেষ ৯ মাসে একটিও মাতৃমৃত্যুর ঘটনা ঘটেনি।

মাতৃমৃত্যুর পরিসংখ্যান সংক্রান্ত আপডেট দিয়ে থাকে এসআরএস।এই দফতর প্রত্যেক দু’বছর অন্তর অন্তর ২ বছর আগের পরিসংখ্যান তুলে ধরে। যেমন ২০২২ সালে প্রকাশিত এসআরএস ২০১৮ থেকে ২০২০ এর পরিসংখ্যান তুলে ধরেছিল। এই নিয়ে স্বাস্থ্যদপ্তরের এক কর্তা বলেন, ‘যেভাবে মাথায় রেখে এসআরএস তৈরি করা হয়, সেগুলিকে গুরুত্ব দিয়েই আমরা প্রতিবছরের হিসেব তৈরি রাখি। যাতে নিজেদের পরিস্থিতিটা বুঝতে পারি। জেলাগুলিকেও সজাগ করা যায়। প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা যায়। আমাদের পরিসংখ্যান বলছে, গত তিন বছরে বাংলার মাতৃমৃত্যুর হার অনেকটাই কমেছে রাজ্যে।’

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ