‘৩-৪ ঘণ্টার মধ্যে  জল নামবে’, জানিয়ে দিলেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডানার প্রভাবে কলকাতা জুড়ে শুরু হয়েছে  ব্যাপক বৃষ্টি। যার জেরে শহর এবং শহরতলির একাধিক জায়গা জলমগ্ন, বহু জায়গায় ভেঙেছে গাছ। এই পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘নতুন করে বৃষ্টি না হলে ৩-৪ ঘণ্টার মধ্যে  জল বেরিয়ে যাবে। নিচু এলাকাগুলিতে জল জমেছে। ‘  

পাশাপাশি মেয়র আরও জানান, ‘ বর্তমানে জল নামানোর জন্য ৪৮৩ টি বড় পাম্প চলছে। মোট ৮৭ টি পাম্পিং স্টেশন কাজ করছে। তবে স্বস্তির বিষয় একটাও বিদ্যুৎ খুঁটি পড়েনি। তার ফলে একটাও বিদ্যুৎপৃষ্ট হয়ে কোনও দুর্ঘটনা ঘটেনি।‘  ফিরহাদ আরও বলেন, ‘ঠনঠনিয়াতে আজ নয় ৫০ বছর ধরে জল জমে। তাড়াতাড়ি  জল নামানোর কাজ চলছে। এসএসকেএম-এ জল ছিল। পাম্পিং এর মধ্যে নামানোর ব্যবস্থা করেছি। এখন জল নেই।‘

উল্লেখ্য, ডানার দাপট হয়নি কলকাতায়। তবে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। তারজেরে  মহাত্মা গান্ধী রোড, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিট- সহ একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। তাই খানিক  ধীর গতিতে চলাচল করছে বাস- গাড়ি। সেইজন্য যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় তাই জোরকদমে চলছে রাস্তা থেকে জল নামানোর কাজ।  

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন