চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিক্টোরিয়ার গেটের সামনে হবে মেট্রো স্টেশন, ছাড়পত্র বিশেষ কমিটির

নিজস্ব প্রতিনিধি: ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো স্টেশন তৈরি হলে স্থাপত্যের ক্ষতি হতে পারে। এই কারণে জোকা-বিবাদীবাগ মেট্রো লাইনের ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে স্টেশন তৈরির বিষয়টি থমকে ছিল। এবার ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়ে ছাড়পত্র মিলল। শুক্রবার সেই ছাড়পত্র মিলেছে বলে জানা গিয়েছে। ২০১৬ সালে গবেষকদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি এই ছাড়পত্র দিয়েছে।

সূত্রের খবর, জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য ২০১৬ সালে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে ছিলেন সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের গবেষকরা। কমিটি বিষয়টি পরীক্ষা করতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করে। কৃত্রিম কম্পন সৃষ্টি করে বোঝার চেষ্টা করা হয় মেট্রোর কাজ চললে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যে কোনও প্রভাব পড়বে কি না। পরীক্ষা করার পর কমিটির দাবি, মেট্রোর স্টেশন নির্মাণ হলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না। সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্ট পেশ করেছে ওই বিশেষ কমিটি। সেই রিপোর্টে বলা হয়েছে মেট্রো রেলের কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না। ইতিমধ্যে ওই কমিটির রিপোর্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ডের তরফ থেকে রেল বিকাশ নিগমকে দেওয়া হয়েছে। মেট্রো সূত্রে খবর, এ ছাড়া কলকাতার অন্যতম দর্শনীয় স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান গেটের সামনে যখন মেট্রো স্টেশন তৈরি করা হবে, সেই সময় গোটা কাজের নজরদারি করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে এই কাজে নজরদারিতে থাকবে আইআইটি মাদ্রাজও।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ