চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আন্দোলনের নামে কলকাতাজুড়ে তাণ্ডব! উঠল আজাদির শ্লোগানও

নিজস্ব প্রতিনিধি: আনিস খান মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করে কলকাতাজুড়ে(Kolkata) মঙ্গল দুপুরে কার্যত তাণ্ডব শুরু করে দিল সংখ্যালঘু পড়ুয়ারা। আর তাঁদের এই হুজ্জোতি, তাণ্ডব, উৎশৃঙ্খলতা, জঙ্গি আন্দোলন কলকাতার বুকে চরম আতঙ্ক ছড়িয়ে দিল। ফিরল তসলিমা নাসরিনকে ঘিরে বুদ্ধদেব ভট্টাচার্যের(Budhadeb Bhattacharya) মুখ্যমন্ত্রীত্বের আমলে কলকাতার বুকে ঘটে যাওয়া তাণ্ডবের স্মৃতি। গোটা ঘটনাটি এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের(Alia University) পড়ুয়াদের সামবনে রেখে করা হলেও সূত্রের খবর মহাকরণ অভিযানের নামে বার হওয়া মিছিলের মুখ অধিকাংশই বহিরাগত। মিছিলের ৯০ শতাংশ মুখ আলিয়ার পড়ুয়াই নয়। আর এই মিছিলের জেরে মঙ্গলবার ভর দুপুরে স্তব্ধ হয়ে গেল শিয়ালদা, মৌলালি, রাজাবাজার, কলেজ স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকার যানবাহণের গতি। একই সঙ্গে মধ্য কলকাতা জুড়ে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। পুলিশের ব্যারিকেড ভেঙে, তাঁদের অনুরোধ ফিরিয়ে এদিন বিক্ষোভকারীরা যেভাবে আজাদির(Ajadi) শ্লোগান দিতে দিতে এগিয়েছে তাতে কার্যত একটা ছবি ফুটে উঠছে যে এদিনের মিছিলের যাবতীয় ঘটনা পূর্ব পরিকল্পিত ও এর পিছনে বড় বড় মাথা রয়েছে। সূত্রের দাবি, মিছিলের এই উৎশৃঙ্খলতার পিছনে নিষিদ্ধ সংগঠন সিমি, রাজনৈতিক সংগঠন আইএসএফ(ISF), জামাত-এ-আলেমা হিন্দ, নকশালদের পূর্ণ মদত আছে। 

আনিস খানের খুনের বিচার চাইতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মঙ্গলবার মহাকরণ(Writers Building) অভিযানের ডাক দিয়েছিল। সেই মিছিল শুরু হয় পার্ক সার্কাসের মাঠ থেকে। তাঁরা প্রথমেই পার্ক সার্কাস(Park Circus) মোড় অবরোধ করে মিনিট ১০-১৫র জন্য। কার্যত সেখান থেকেই আজাদির শ্লোগান ওঠা শুরু হয়। এরপর সময় যতই এগিয়েছে, ততই মিছিল ক্রমশ অনিয়ন্ত্রিত, উৎশৃঙ্খলতার চেহারা নিতে শুরু করে। কথা ছিল মিছিল যাবে পার্ক সার্কাস থেকে মৌলালি, ধর্মতলা, ডোরিনা ক্রশিং(Dorina Crossing) হয়ে বিবাদি বাগের পথে। কিন্তু মৌলালিতে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করতেই বিক্ষোভকারীরা হুট করে রাস্তা বদলে শিয়ালদার দিকে এগোতে শুরু করে। আর তার জেরেই থমকে যায় শিয়ালদা এলাকার যানবাহনের গতি। আর তার জেরে রাস্তায় আটকে পড়েন হাজার হাজার  মানুষ। ছড়িয়ে পড়ে আতঙ্কও। আর এখানেই প্রশ্ন উঠেছে ‘আজাদির’ শ্লোগান দিতে দিতে চূড়ান্ত তাণ্ডব চালানো এই মিছিলের উদ্দেশ্য কী? ধর্মের নামে বাংলা ভাগ, যা আব্বাস সিদ্দিকি(Abbas Siddiqui) বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে ছুঁড়ে দিয়েছিলেন!   

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ