জল জীবন মিশন খাতে বাংলাকে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা দিল কেন্দ্র

শুক্র সকালেই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক বাংলাকে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা পাঠিয়েছে জল জীবন মিশন খাতে খরচের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রীর ধর্নার চাপে কী কেন্দ্রের নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার? প্রশ্নটা উঠেই গেল শুক্র সকালে। আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ধর্না শুরুর কয়েক ঘন্টা আগেই। কেননা শুক্র সকালেই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক(Ministry of Jalshakti) বাংলাকে(Bengal) ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা পাঠিয়েছে জল জীবন মিশন(Jal Jeevan Mission) খাতে খরচের জন্য। গতকালই ৫ দিনের জেলা সফর শেষে কলকাতায় ফিরেছেন মমতা। ওই জেলা সফরে মমতা একাধিকবার সরব হয়েছেন কেন্দ্রের সরকার ও বিজেপির বিরুদ্ধে। তাঁর দাবি, গেরুয়া শিবিরের তরফে বাংলায় এসে প্রচার চালানো হচ্ছে যে, মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ করছে শুধুমাত্র তাঁরাই। অথচ বাস্তব সম্পূর্ণ ভিন্ন। মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে ৭৫ ভাগ টাকা রাজ্য সরকারই খরচ করছে। সেই দাবির পরে পরেই কেন্দ্রের প্রায় হাজার কোটির বরাদ্দ কার্যত বলেই দিচ্ছে মমতার বাস্তব তথ্য তুলে ধরার জেরে চাপে পড়ে গিয়েছে নরেন্দ্র মোদির সরকার। একই সঙ্গে চাপ তৈরি হয়েছে এদিন থেকে লাগাতার ৪৮ ঘন্টার ধর্না কর্মসূচীও।

বাংলার অধিকাংশ পুরসভা এলাকাতেই গড়ে উঠেছে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প। কিন্তু সব গ্রামে এখনও বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে যায়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আশ্বাস দিয়েছেন যে ২০২৫ সালের মধ্যে বাংলার সব বাড়িতে পানীয় জলের সংযোগ চলে যাবে। কিন্তু জেলার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে আর্সেনিক। আছে জলে অতিরিক্ত ফ্লোরাইড থাকার সমস্যাও। এই দুটি পদার্থই মানুষের শরীরে ঢুকে প্রভূত পরিমাণ ক্ষতিসাধন করে। আর এই কারণেই মুখ্যমন্ত্রী চাইছে বাংলার বাড়িতে বাড়িতে দ্রুত পানীয় জল পৌঁছে দিতে। কিন্তু সেই লক্ষ্যের বাস্তবায়নে সমস্যা হচ্ছে কেন্দ্রের টাকা আটকে রাখার মানসিকতা। যদিও গেরুয়া শিবিরের নেতারাও বেশ ভালই বুঝতে পারছেন মোদি সরকারের এই টাকা আটকে রাখার মানসিকতা কার্যত ২০২৪’র ভোটে ব্যুমেরাং হতে চলেছে তাঁদের কাছেই। বাংলার মাটি থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে মোদি সরকার। তাই ভোটের মুখে রাতারাতি প্রায় হাজার কোটির বরাদ্দ।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ