২০ মিনিটেই শেষ মোদি-মমতা বৈঠক

প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েই কেন্দ্রের অবস্থান স্পষ্ট জেনে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বৈঠকের জল গড়িয়েছে মাত্র ২০ মিনিট।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় বছর বাদে আবারও মুখোমুখি হলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধ সকালে নির্দিষ্ট সময়ে অর্থাৎ বেলা ১১টার সময় দিল্লির নয়া সাংসদ ভবনে(New Parliament Building) দুই রথী মুখোমুখি বৈঠকে বসেন। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের ১০জন সাংসদ। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা বাবদ প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার বকেয়া তালিকা তুলে দেন মুখ্যমন্ত্রী। ওই সব বকেয়ার মধ্যে আছে ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের টাকা। বার বার চিঠি, কেন্দ্র-রাজ্য বৈঠক করেও কোনও সুরাহা হয়নি। তাই এদিন সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েই কেন্দ্রের অবস্থান স্পষ্ট জেনে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বৈঠকের জল গড়িয়েছে মাত্র ২০ মিনিট।

এদিন নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে বৈঠক হয়। সেই বৈঠকে থাকার কথা ছিল মমতা ছাড়াও তৃণমূলের ১১জন সাংসদের। কিন্তু শেষ মুহুর্তে সেই তালিকা থেকে বাদ যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম। তাই মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ জন সাংসদ। সূত্রের খবর প্রধানমন্ত্রী এদিন বাংলার বকেয়া থাকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বৈঠকে শেষেই এদিনই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সংসদ চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ১০০ দিনের কাজের বকেয়া টাকা ছাড়ার ওপর সব থেকে বেশি জোর দিয়েছি। এছাড়াও অর্থ কমিশনের টাকা, স্বাস্থ্য খাতের টাকা, আবাস যোজনার টাকা ছাড়তে অনুরোধ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই সব খাতে কেন্দ্রের তরফে বাংলা কিছুই পায়নি বলে মমতা অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বকেয়া মেটানোর জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চ আধিকারিক পর্যায়ের বৈঠক হবে। তারপরেই যা সিদ্ধান্ত নেওয়ার হবে।

এদিন নয়া সাংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিজয়চকে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই তিনি বলেন, ‘১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছি। ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। ১৫৭টি টিম গিয়েছিল কেন্দ্রের। যা জানতে চেয়েছে জানিয়েছি। তার পরও টাকা পাব না কেন? বলেছি প্রধানমন্ত্রীকে।’

মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

সবজি রান্নার সময় বারবার পুড়ে যাচ্ছে মশলা? ৫ সহজ কৌশলে মিলবে সমাধান

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?