Breaking: পুরভোটে অশান্তির অভিযোগে সোমবার বাংলা বনধ ডাকল বিজেপি

বিজেপির তরফে অভিযোগ, রাজ্যে কোথাও শান্তিপূর্ণ ভোট হয়নি। রাজ্য পুলিশ সন্ত্রাসে মদত দিয়েছে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০৮ পুরসভার ভোটে অশান্তি, সোমবার বাংলা বনধের ডাক দিল রাজ্য বিজেপি। সোমবার কর্মদিবসের প্রথম দিনে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি।রবিবার রাজ্যের ২০ জেলায় ১০৮ পুরসভায় ভোটের বিভিন্ন চিত্র ধরা পড়েছে। বিজেপির তরফে অভিযোগ, রাজ্যে কোথাও শান্তিপূর্ণ ভোট হয়নি। রাজ্য পুলিশ সন্ত্রাসে মদত দিয়েছে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই এই ঘোষণা বলে জানিয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

জেলা থেকে শহর সর্বত্র বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির। সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘আগামিকাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাংলা বনধ চলবে। আজকের দিনটা নির্বাচনের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। ইউক্রেনে যুদ্ধ চলছে, সেখানে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে কেউ আক্রান্ত হননি। অথচ বাংলায় ভোটে খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা। রাজ্য সভাপতি আক্রান্ত হয়েছেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। মোট ৯২৭ টি অভিযোগ লিখিত ভাবে জানানো হয়েছে। শুধুমাত্র ভোটসন্ত্রাসের কারণেই এই বাংলা বনধ-এর ডাক।’

এই বাংলা বনধ ডাকা প্রসঙ্গে প্রচ্ছন্ন ভাবে সমর্থন জানিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই বাংলা বনধকে সমর্থন জানিয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার পুরভোটের অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে রাজ্য বিজেপি, এমনটাই জানিয়ে রাখলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়