মহেশতলায় আগুনে পুড়ে মৃত্যু মা-মেয়ের

প্রতিবেশীরা দগ্ধ মা-মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন মহিলার স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিত্যদিন স্বামী মদ্যপ অবস্থায় রাতে বাড়ি ফিরে অশান্তি বাঁধাত। সেই সঙ্গে মারধর করত স্ত্রী আর মেয়েকে। শেষে কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত হয়েই মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন সেই মহিলা। দুধের শিশুকে কোলে নিয়ে ঘরের দরজা বন্ধ করেই শরীরে আগুন ধরিয়ে দিলেন তিনি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ শহরতলির মহেশতলা(Maheshtala) থানা এলাকার রায়পুর মুক্তিপাড়া এলাকায়। ঘটনার জেরে প্রতিবেশীরা দগ্ধ(Burnt) মা-মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত(Dead) বলে ঘোষণা করা হয়। ঘটনার সময় বাড়ি ছিলেন না ওই মহিলার স্বামী। খবর পেয়ে বাড়ি ফিরলেও স্ত্রী ও মেয়ে মারা গিয়েছে শুনেই গা ঢাকা দেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, সাত বছর আগে ডালিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় রহমান মুক্তির। তাঁদের দু’টি কন্যাসন্তান রয়েছে। ছোট মেয়ের বয়স আমাত্র দেড় বছর। বড় মেয়ের বয়স ৪ বছর। প্রথম সন্তান মেয়ে হওয়ার জেরেই ডালিয়ার সঙ্গে রহমানের অশান্তির সূত্রপাত। সেই অশান্তির জেরেই নিত্যদিন মদ খেয়ে বাড়ি ফিরত রহমান। ছোট মেয়ে হওয়ার পরে সেই অশান্তি আরও বেড়ে যায়। এবার মদ খাওয়ার পাশাপাশি মারধরও শুরু করেছিল সে। তার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল ডালিয়া। মঙ্গলবার সকালে ছোট মেয়েকে কোলে নিয়েই ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন লাগায় ডালিয়া। পরে যন্ত্রণায় সে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। তড়িঘড়ি মা-মেয়েকে তাঁরা বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ২জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪