বহরমপুরে প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে কুপিয়ে খুন করায় দোষী প্রেমিককে আমৃত্যু কারাবাসের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুতপা চৌধুরী খুনের মামলায় সাজা ঘোষণা। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ‘পছন্দের’ যুবতীর উপর ভোজালি দিয়ে ৪২ কোপ চালিয়েছিল যুবক। নজিরবিহীন সেই ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বাংলা। অবশেষে অভিযুক্তর সাজা ঘোষণা করা হল। সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত সুশান্ত চৌধুরীর আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হল। জরিমানা ধার্য হল ৫০০০ টাকা।

আদালত সূত্রে খবর, ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। ২০২২ সালের পরবর্তী ৪০ বছর অর্থাৎ ২০৬২ সালের মে মাসের আগে সাজা কমানোর আবেদন করা করা যাবে না। নজিরবিহীন এই রায় ঘোষণা করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

২০২২ সালে কী ঘটেছিল?

২০২২ সালের ২ মে ছিল এক ভয়ঙ্কর দিন। সেই সন্ধ্যার কথা আজও ভুলতে পারে না চৌধুরী পরিবার। বাড়ির মেয়ে সন্ধ্যা ৬.৩০ নাগাদ গোরাবাজার এলাকায় নিজের মেসে হেঁটে ফিরছিলেন। তখনও ঘুণাক্ষরেও জানতেন না কী অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য।

সুতপা ছিলেন মালদা জেলার বাসিন্দা। সুশান্তকে চিনতেন আগে থেকেই। বেশ কয়েক মাস ধরে এক নাগারে বিরক্ত করে চলেছিল সুতপাকে সুশান্ত। বক্তব্য একই, প্রেম প্রস্তাব। বারবার সুতপা প্রত্যাখ্যান করলেও নিস্তার মেলেনি।

বাধ্য হয়ে সুতপার পরিবার তাঁকে বহরমপুরের একটি কলেজে ভর্তি করে দেন। কিন্তু তাতেও রেহাই পাওয়া যায়নি। ২০২২ সালের ২ মে সুতপা যখন গোরাবাজারের মেসে ফিরছিলেন, তখন তাঁকে ৪২ বার কোপ মারে সুশান্ত চৌধুরী। প্রেমে ব্যর্থ হয়েই এই কাজ করে বলে সে জানিয়েছিল পরে।

২০২৩ সালের আগস্ট মাসে সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ড শোনায় বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট। ফাঁসির সাজা শুনিয়েছিলেন বিচারক সন্তোষকুমার পাঠক। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে  আবেদন করা হয়েছিল।

বুধবার উচ্চ আদালতের দেওয়া রায়ে খুশি হতে পারেনি সুতপার পরিবার। বরং নিম্ন আদালতের রায়ে খুশি হয়েছিলেন তাঁরা। সুশান্তর ফাঁসি রদের কারণ হিসাবে বলা হয়েছে যে এই খুনের সময় তার বয়স ছিল ২১। সেটি মাথায় রেখেই মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ৪০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ড।

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা