কলকাতায় প্রোমোটারের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

শহরে রহস্যমৃত্যু প্রোমোটারের। ঝুলন্ত অবস্থায় রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হল এক প্রোমোটারের দেহ৷ ঘটনাটি ঘটেছে রিজেন্ট কলোনিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে রহস্যমৃত্যু প্রোমোটারের। ঝুলন্ত অবস্থায় রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হল এক প্রোমোটারের দেহ৷ ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা (Regent Park Police Station) এলাকার রিজেন্ট কলোনিতে। প্রোমোটারের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আবাসনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত মুখোপাধ্যায়। ৫০ বছর বয়স তাঁর। রিজেন্ট কলোনির বাসিন্দা ছিলেন তিনি। রবিবার সকালে বহু ডাকাডাকি করার পর কোনও সাড়া শব্দ মেলেনি। এর পর পরিবারের লোকজনের সন্দেহ হয়। অগত্যা ঘরের দরজা ভেঙে ফেলেন তাঁরা। ঘরে ঢুকে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছেন সুশান্ত। এর পর খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুশান্ত মুখোপাধ্যায়ের অনেক ঋণ হয়ে গিয়েছিল। ক্রমশ ঋণের চাপে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রায় সময় পাওনাদাররা বাড়ি বয়ে এসে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল৷ কিন্তু আর্থিক সঙ্কটে ভুগতে থাকায় টাকা ফেরত দিতে তিনি ব্যর্থ হন। আর পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগতেও থাকেন। তার মাঝে এদিন আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সুশান্ত।  কলকাতা শহরের বিভিন্ন এলাকায় একাধিক কাজ চলছিল তাঁর। দেনার দায়ে আত্মহত্যা করলেন নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্য একটি সূত্রের দাবি, সম্পর্কের টানাপোড়েনের কারণেও সুশান্ত এই কাজ করতে পারে। কারণ, স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বনিবনা ছিল না ওই প্রোমোটারের। সম্পর্কজনিত কোনও কারণে আত্মঘাতী হয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫