বাগমারিতে নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

ওই ছাত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। যেখানে  লেখা, 'ভালো মেয়ে হতে পারলাম না, তাই চলে গেলাম।' কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যু মানিকতলার বাগমারিতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওই ছাত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যেখানে  লেখা, ‘ভালো মেয়ে হতে পারলাম না, তাই চলে গেলাম।’ 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর বয়স ১৬ বছর। নবম শ্রেণিতে পড়ত সে। শুক্রবার ওই কিশোরী যে ঘরে পড়াশোনা করত সেই ঘর বাইরে থেকে বন্ধ থাকতে দেখেন তার বাবা মা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনও সাড়কা শব্দ মেলেনি। তারপর সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই কিশোরী। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখা যায় ওই কিশোরীকে। পাশাপাশি ঘরের মধ্যে থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। যে সুইসাইড নোটে লেখা ‘ভালো মেয়ে হতে পারলাম না, তাই চলে গেলাম।’ ঘরের মধ্যে এদিক ওদিক পড়ে রয়েছে ওই ছাত্রীর ব্যাগ, বই ও খাতা। নবম শ্রেণির ছাত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে ওই কিশোরীর পরিবারে। 

অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় মানিকতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় মানিকতলা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ। কী কারণে ওই কিশোরীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মানসিক অবসাদে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ওই কিশোরীর বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের