এই মুহূর্তে

‘থাকি না থাকি চলবে পৃথিবী, চলবে কলকাতা’, মন্ত্রিসভার রদবদলের আগে মন্তব্য ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রিসভার (CABINET) রদবদল কিছুক্ষণ পরেই। তার আগেই জল্পনা বাড়ালেন পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বললেন, ‘আমি থাকি বা না থাকি চলবে পৃথিবী। চলবে কলকাতা’। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

বুধবার সকালে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM) পরিবহণ দফতরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন, তিনি থাকুক বা না থাকুক এই পৃথিবী নিজস্ব নিয়মে চলবে। চলবে কলকাতা। তাঁর এমন রহস্যপূর্ণ বক্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি পরিবহণ দফতর থেকে সরতে চলেছেন তিনি?

উল্লেখ্য, তিনি পরিবহণমন্ত্রী। তিনি কলকাতা পুরসভার মেয়র। তিনি পুর ও নগরোন্নয়ন এবং আবাসন মন্ত্রী। দলের একাধিক দায়িত্ব তাঁর ওপরে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, মন্ত্রিসভার কয়েকজনকে তিনি দলের দায়িত্ব দেবেন। তবে কি মন্ত্রিসভা থেকে সরছেন ফিরহাদ? না কি, মন্ত্রিসভায় থাকলেও কমছে দায়িত্ব? তা জানতে অপেক্ষা কিছুক্ষণের।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ