তাজপুর বন্দরের দরপত্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে নবান্নে আদানি গোষ্ঠী’র কর্তারা

তাজপুরে গভীর সমুদ্র বন্দরের দরপত্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে নবান্নে হাজির আদানি গোষ্ঠীর কর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: তাজপুরে গভীর সমুদ্র বন্দরের দরপত্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে নবান্নে হাজির আদানি গোষ্ঠীর কর্তারা। তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি করতে মরিয়া গৌতম আদানির গোষ্ঠী। তাই আরও কিছুদিন সময় নিয়ে এই বন্দরের কাজ সম্পর্কে মাঠে নামতে চাইছে আদানি গ্রুপ। গভীর সমুদ্র বন্দর নির্মাণে যে দরপত্র রাজ্য সরকার ডেকেছিল তার মেয়াদ বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে আদানি গোষ্ঠীর। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প সচিব বন্দনা যাদবের সঙ্গে বৈঠক করেন আদানি গোষ্ঠীর এক কর্তা। আজকের বৈঠকে দরপত্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে সম্ভবত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রাজ্য, এই আশা রাখছে আদানি কর্তারা।

তাজপুর গভীর সমুদ্র বন্দর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আন্তর্জাতিক টেন্ডার ডাকে রাজ্য। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে দরপত্র তোলে আদানি গোষ্ঠী ও জিন্দাল গোষ্ঠী। কথা ছিল দুবাই আন্তর্জাতিক পোর্ট ট্রাস্ট ও সিঙ্গাপুর পোর্ট ট্রাস্ট রাজ্যে তাজপুরে গভীর সমুদ্র বন্দর বানানোর জন্য দরপত্র তুলবে কিন্তু তাতে তারা আগ্রহ দেখাই নি। মাত্র দুটি গোষ্ঠী দরপত্র তুলেছে। যার মধ্যে আদানি গোষ্ঠী আবার সেই দরপত্রের মেয়াদ বাড়াতে চাইছে। এই নিয়ে শুক্রবারেও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছেন আদানি গোষ্ঠীর কর্তারা। সূত্রের খবর, তাজপুরের সমুদ্রের তীরে ১২৫ একর জমিতে গভীর বন্দর তৈরি হবে। পিপিপি মডেলে রাজ্য ওই বন্দর তৈরি করতে চায়। বন্দর নির্মাণে সরকার ৪ হাজার ২০০ কোটি টাকা মতো লগ্নি করবে। সব মিলিয়ে বন্দর প্রকল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান তৈরি হবে ২৫ হাজারের বেশি। তাজপুরে বন্দর নির্মাণে রাজ্য সরকার একটি দরপত্র ডেকেছিল। যার মেয়াদ শেষ হয় ৩১ জানুয়ারি। পরে আদানি গোষ্ঠী আগ্রহ দেখানোয় দরপত্রের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়। গত ১৫ ফেব্রুয়ারি ওই মেয়াদ শেষ হয়েছে। সেই মেয়াদ যাতে বাড়ানো যায় ও পিপিপি মডেলে কী কী সুবিধা রাজ্য দেবে তা নিয়ে বিস্তারিত বৈঠক চলছে নবান্নে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?