সরকারি অফিসারদের  ফাঁকিবাজি ধরতে অ্যাপ আনল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সরকারি পরিকঠামো নিয়ে আমজনতার ক্ষোভের শেষ নেই। শুধু তাই নয় সরকারি আধিকারিকদের নিয়ে   একাধিকবার উঠেছে নানান প্রশ্ন। তাতে নেতিবাচক প্রভাব পড়ে শাসকদলের ওপর।  এই আবহে এবার সরকারি আধিকারিকদের ওপর নজর রাখতে  নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। যার লক্ষ্যই হল সরকারি পরিকাঠামো নিয়মিত রক্ষনাবেক্ষণ ও মানোন্নয়ন ঘটানো।  এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থ দফতর।

কী এই অ্যাপে ?

তিন ধরনের রঙের সংকেত দিয়ে অ্যাপে জানিয়ে দিতে হবে   স্কুল, কলেজ, আইসিডিএস সেন্টার, রাস্তা, হাসপাতাল, ছোট সেতু সহ সামগ্রিক পরিকাঠামোর অবস্থানের কথা। এই তিনটি রঙের মধ্যে থাকবে লাল, হলুদ এবং সবুজ। যেমন- পরিকাঠামোটির কোন সংস্কারের প্রয়োজন না থাকলে সবুজ সংকেত দিতে হবে। আর  সংস্কারের প্রয়োজন থাকলে দিতে হবে হলুদ সংকেত। সেইসঙ্গে জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন হলে লাল সংকেত।  বলা বাহুল্য, প্রতিটি পরিদর্শন রিপোর্ট নিয়ম করে বিডিও, এসডিও এবং জেলাস্তরে পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে পুনরায় পরিদর্শন ব্যবস্থা করতে হবে আধিকারিকরা ।

উল্লেখ্য, অর্থ দফতর  ২২ পাতার পদ্ধতি সংক্রান্ত একটি নির্দেশিকাও আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছে ।  একথায় বলা যায়, সরকার আর আধিকারিকদের কাছে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চাইবে না।  আধিকারিকদেরই সক্রিয় হয়ে সেই কাজ করতে হবে। গোটাটাই হবে ডিজিটাল পদ্ধতিতে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা