পুরযুদ্ধ: বিজেপির কর্মসূচি নেই ধর্মসূচি আছে, তৃণমূলের প্রচারে বললেন নচিকেতা

ওদের আসলে কোনওদিন কোনও কর্মসূচি ছিল না। ওদের ধর্মসূচি আছে। তাই ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে এসে বিজেপিকে রীতিমতো ধুয়ে দিলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। সোমবার তিনি কলকাতা পুরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের হয়ে প্রচার করলেন পাটুলি থানার সামনে। এক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে অংশ নিয়েছেন নচিকেতা। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নচিকেতা খোলাখুলি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সমর্থক। তাঁর দলের হয়ে প্রচার করবো, মানুষকে ভোট দিতে বলবো সেটাই স্বাভাবিক। আর বাপ্পার সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। ও আমাকে খুব ভালবাসে। আমিও ভালবাসি। ওর হয়ে আজ প্রচারে এলাম। ওর খুব বড় ভক্ত আমি। বাপ্পা ওয়ার্ডের জন্য যে কাজগুলি করেছে সত্যি তা অতুলনীয়। আমার বিশ্বাস, এবার বাপ্পার ভোটের মার্জিন আরও বাড়বে। দৃষ্টান্তমূলক ভোটে জিতবে বাপ্পা।

সেই সঙ্গে বিরোধী দল বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি নচিকেতা চক্রবর্তী। তাঁর যুক্তি, সেভাবে পুরভোটের প্রচারে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শেষ বেলায় ফের পুরোনো স্টাইলে ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে। নচিকেতার কথায়, ওদের আসলে কোনওদিন কোনও কর্মসূচি ছিল না। ওদের ধর্মসূচি আছে। তাই ভোটের আগে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। যাঁরা নচিকেতার গান শোনেন, তাঁরা কখনই ধর্মের নামে বিভাজিত হবেন না বলেই আমি বিশ্বাস করি। উল্লেখ্য বন্ধ তথা ভোটপ্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের সমর্থনে একটি গানও প্রকাশ করেছেন নচিকেতা, যা খুব জনপ্রিয় হয়েছে। এদিনও তিনি গানটি গেয়ে শোনান। অপরদিকে এদিনের রোড শো-তে নচিকেতা ছাড়াও অংশ নিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাপ্পাদা কাজের মানুষ। অনেক কাজ করেছেন। ভবিষ্যতেও করবেন। তাই আবার মানুষ ওনাকে কাজের সুযোগ করে দিন।

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান