পার্থর গ্রেফতারিতে প্রভাব পড়বে না নাকতলার পুজোয়, থাকছে বিশেষ চমক

এবারে চমক আরও বেশি। বাজেটও বেড়েছে। তাই পুজোর আনন্দ মাটি নয়, হবে দ্বিগুণ। পুজো দীর্ঘ ৩৮ বছরের। আর পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হয়েছেন ১১ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। তবে তাতে কোনও প্রভাব পড়বে না পুজোয়। এমনই দাবি নাকতলা উদয়ন সংঘের (NAKTALA UDAYAN SANGHA)। কমিটির দাবি, পুজোর সঙ্গে রাজনীতির যোগ নেই। প্রতিবারের মত ধুমধাম করেই হবে পুজো (PUJA)।

জল্পনা ছড়িয়েছিল, চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর কি পুজো মাটি হবে? সেই জল্পনা প্রসঙ্গে এবার মুখ খুলল পুজো কমিটি। তাঁদের দাবি, ঐতিহ্য ও আড়ম্বরে প্রভাব পড়বে না বিন্দুমাত্র। বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুজোর সঙ্গে কেউ কেউ রাজনীতির যোগসূত্র করতে চাইছেন। নাকতলার পুজো দীর্ঘ ৩৮ বছরের। আর পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হয়েছেন ১১ বছর। তার আগেও জাঁকজমক করে হত পুজো। তাই প্রভাব পড়ার প্রশ্ন নেই বিন্দুমাত্র।

পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় ক্লাবের সদস্য নন। ক্লাবের পুজোর এত নামের পেছনে আছে সদস্যদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ। ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আইনি জটিলতা কাটলে পার্থ চট্টোপাধ্যায় আবার ক্লাবে আসবেন। উল্লেখ্য, আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে পারে উদয়ন সংঘের পুজোর হোর্ডিং। প্রসঙ্গত, কলকাতায় পুজো শুরু হয়ে যাবে ষষ্ঠীর ১ মাস আগে থেকেই। ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দেওয়ার পরেই তা ঘোষণা করেছে রাজ্য। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিনে কলকাতার রাজপথে হবে বর্ণময় মিছিল। মিছিল হবে ব্লকে ব্লকে। ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ মান্যতা দিয়েছে। সেই উপলক্ষ্যেই এই আয়োজন। দর্শনার্থীদের উদ্দেশ্যে কমিটির বার্তা, বাংলার দুর্গাপুজোকে সম্মান দিয়েছে ইউনেস্কো। তাই এবারে চমক আরও বেশি। বাজেটও বেড়েছে। তাই পুজোর আনন্দ মাটি নয়, হবে দ্বিগুণ।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও