‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

কলকাতায় একের পর এক দুর্ঘটনা। গত সপ্তাহে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে মৃত্যু হয়েছে ১৬ জন শ্রমিকের। এবার সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় একের পর এক দুর্ঘটনা। গত সপ্তাহে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে মৃত্যু হয়েছে ১৬ জন শ্রমিকের। এবার সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। তারাতলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। পাশাপাশি এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে, কতটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সমস্ত তথ্য চেয়ে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্যসচিব এবং পুর-কমিশনারকে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যদিও নিয়ম মেনে গুদামের নকশা তৈরি হয়েছিল কি না, প্রথম থেকেই এই প্রশ্ন উঠছে। 

গত ২৪ জুন তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডে এই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সন্ধ্যায় নিজে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। শুধু তাই নয়, নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্মাণের নকশাতে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে পুরসভার কাছ থেকে জেনেছেন। জানা যায়, গত দেড় বছর ধরে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকার উপর গড়ে ওঠা গুদামঘরটি নির্মাণ কাজ চলছিল। আর এই জমি কলকাতার বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সেই সংস্থার মালিক থেকে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের ওএসডি-কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে এই গুদামের ত্রুটিপূর্ণ নকশা অনুমোদন দিয়েছিল খোদ পুরসভা। বেআইনিভাবে এই অনুমোদনের জন্যে কোনও ঘুষ নেওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ধৃত আব্দুল হামিদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। জেরায় হামিদ স্বীকার করেছেন, এই নকশা অনুমোদনে ‘দালাল’ হিসাবে তিনি কাজ করেছিলেন। তবে ঠিক কত টাকার লেনদেন হয়েছিল এবং কার কার কাছে সেই টাকা পৌঁছেছিল, সেই সব প্রশ্নের উত্তর জানা যায়নি। সেই সূত্র ধরে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের SIT। তদন্তকারী অফিসারদের নজরে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমও।

পাশাপাশি তারাতলাকাণ্ডে তদন্ত শুরু করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস জানিয়েছেন, গুদাম নির্মাণে কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, নির্মাণের সময় কোনও গাফিলতি হয়েছিল কিনা, নকশা কেমনভাবে তৈরি হয়েছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এমন আবহে এবার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন।

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল