আগাম জামিন চেয়ে হাইকোর্টে ভাঙড়ের বিধায়ক নওশাদ

সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক মহিলা। সেই মামলায় আগাম জামিন চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

মহিলার অভিযোগের ভিত্তিতে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি দেন অভিযোগকারিণী মহিলা। ওই দিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়।

মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তাঁর সঙ্গে সহবাস করেছেন। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত মহিলাকে ৩ তারিখে নিউটাউন থানায় (Newtown P.S.) নিয়ে আসেন। নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউটাউন থানাতে অভিযোগ দায়ের করেন। সব্যসাচী দত্ত জানান, নির্যাতিতা মহিলা তাদেরকে জানায়, তারপর পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। বুধবার দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচী দত্তের সাথেই নিউ টাউন থানায় প্রবেশ করে ওই মহিলা। যদিও ওইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা জানান তিনি এখনই সংবাদমাধ্যমের সামনে সবকিছু বলতে চাইছেন না। যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি, সংবাদমাধ্যম তাঁর সঙ্গে কথা বলে জেনে নিক।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা