এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পালাবদলের পর নিজেদের স্বার্থে দলবদল করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন এনসিপিআই-তে। মোট কুড়ি জন সাংসদ দলবদল করেন। কিন্তু সেই এনসিপিআই-কে এখনও পর্যন্ত স্বীকৃতি দেননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তার মাঝেই বারাসতের সাংসদের একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার আজ, শনিবার আচমকাই একটি পোস্ট করেন, সেটি শেয়ার করেন তাঁর ছেলে বৈদ্যনাথ। তাতে জ্বলজ্বল করছে বহুজন NCPI নাম। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কী এনসিপিআই-তেও ভাঙন ধরা দিয়েছে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে গেলেও সেই দলের স্বীকৃতি পাওয়া এখন বিশ বাঁও জলে। তাই দলত্যাগী কাকলি-সুদীপরা কখনও বিজেপি আবার কখনও অন্য দলের দিকে ঝুঁকেই রয়েছে। এনসিপিআই সাংসদদের নিজেদের মধ্যেই কোনও মতের মিল নেই বলেই কানাঘুষো শোনা গিয়েছিল। তার মাঝেই কাকলি ঘোষ দস্তিদারের পদক্ষেপে জল্পনা বৃদ্ধি পেয়েছে। বহুজন NCPI দলে যোগদানের আহ্বান জানাতে দেখা যাচ্ছে কাকলিদের। তাতে যোগদানের জন্য, দলিত-মুসলিম-আদিবাসী উপজাতি ও ওবিসি সমাজের মানুষকে আহ্বান জানাচ্ছেন এনসিপিআই দলের নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। আর সেই বিষয় থেকেই শুরু হয়েছে জল্পনা।

আরও পডুন: পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

যদিও গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন, ‘এনসিপিআই হল সেই দল, যেখানে ইতিমধ্যে ২০ জন সাংসদ যোগ দিয়েছেন। দলটি নতুন হলেও আমরা অভিজ্ঞ সাংসদ হিসেবে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলকে নিয়ে চলার জন্যই এরকমভাবে লেখা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে। কেন না আমি যে দল বদল করেছি, আমি যে অন্য দলে এসেছি, সে তো মানুষ জানে না! তাহলে মানুষকে সঠিকভাবে জানাতে গেলে এটা করতেই হবে। যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মটি নতুন, তাই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে দলের বার্তা পৌঁছনো জরুরি। তিনি জানান, বহু মানুষ নিয়মিত খবরের কাগজ পড়েন না। তাই সোশ্যাল মিডিয়ার (ফেসবুক, এক্স) পাশাপাশি খবরের মাধ্যম ও লিফলেট বিলি করে মানুষকে অবহিত করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক নতুন মুখ এবং সাধারণ মানুষ এই নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছেন।’

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের