পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় কাজে গতকাল, শুক্রবার দিল্লি যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। বিমানেই অসুস্থ বোধ করেন তিনি। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সোজা পার্টি অফিস থেকে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান বর্ষীয়ান সিপিএম নেতা। তখনই তাঁকে চিকিৎসক বলেন, অক্সিজেনের ঘাটতি হয়েছে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। তারপরেই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ সিপিএম নেতাকে ভর্তি করা হয়। তারপরেই বিমান বসুর অপারেশন হয়। পেসমকার বসানো হয়েছে। আজ, শনিবার এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

আরও পডুন: মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

তবে আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু। দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে, জানিয়েছেন মহম্মদ সেলিম। গতকাল, শুক্রবার সিপিএমের তরফে জানানো হয়েছিল, রুটিন চেকআপেক জন্য এইমসে ভর্তি করানো হয়েছে বিমান বসুকে। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে আজ, শনিবার বিস্তারিত জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দিল্লিতে দলীয় কাজে গেলেও এইমস রুটিন চেকআপের কথা ছিল। কিন্তু শুক্রবারেই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়। পার্টির অন্দরের খবর, রুটিন চেকআপ করতে বিমান বসু এইমসে যেতেনই। কিন্তু তাঁর আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দু-একদিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে এই বর্ষীয়ান বাম নেতাকে।

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ নৃত্যশিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য