নার্সিংহোমের ভুলের জের, মায়ের কোলের বদলে হোমে ঠাঁই একরত্তির

তার জেরে একরত্তিকে মায়ের কোলের বদলে পাঠানো হল হোমে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুল করেছিল বারুইপুরের (Baruipur) এক নার্সিংহোম (Nursing Home)। নার্সিংহোমের চিকিৎসক (Doctor) সদ্যোজাত শিশুর লিঙ্গ পরিচয় ভুল লিখেছিলেন নথিতে। আর তার জেরে একরত্তিকে মায়ের কোলের বদলে পাঠানো হল হোমে। 

দক্ষিণ ২৪ পরগনার কুলপির পদ্মপুকুরের বাসিন্দা রুমা হালদার। সন্তান প্রসবের জন্য বারুইপুরের একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন রুমা। কিন্তু নার্সিংহোমে জন্মের পর শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। এরপর চিকিৎসার জন্য তাকে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে নার্সিংহোমের চিকিৎসক রেফার নথিতে শিশুটির লিঙ্গপরিচয় লিখেছে কন্যা। যার ফলে শিশুকে নিয়ে তৈরি হয় জটিলতা। অজ্ঞাত পরিচয় শিশু হিসাবে তার চিকিৎসা শুরু করা হলেও একরত্তিকে তার বাবা মায়ের হাতে তুলে দিতে অস্বীকার করে এনআরএস কর্তৃপক্ষ।

নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সদ্যোজাতকে হাসপাতালে ৯ তারিখে যখন ভর্তি করা হয়, সেই সময় যে রেফার নথি জমা দেওয়া হয়েছিল সেখানে শিশুটির পরিচয় লেখা ছিল কন্যা। কিন্তু হাসপাতালে ভর্তির সময় দেখা যায় শিশুটি আদতে পুত্র। এরপর জটিলতা তৈরি হয়। ‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে ভর্তি করে নেন এনআরএস এর চিকিৎসকরা। এনআরএস হাসপাতালের তরফে ওইদিন রাতে বারুইপুরের নার্সিংহোমে ফোন করা হয়। যদিও নার্সিংহোমের তরফে জানানো হয়, শিশুটি সেখানে জন্ম গ্রহণ করেছে এবং চিকিৎসকের ভুলে তাকে কন্যা লেখা হয়েছে। অভিযোগ এর পরেও এনআরএস হাসপাতাল শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফেরত দেয়নি। সোমবার শিশুটিকে শিশুকল্যাণ কমিটির কলকাতা শাখার হোমে স্থানান্তর করা হয়। শিশুকল্যাণ কমিটির তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট নার্সিংহোমের লোকজন এবং শিশুর বাবা এসেছিলেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে সরেজমিনে তদন্ত শেষে একরত্তিকে বাবা মায়ের হাতে তুলে দেওয়া হবে। বুধবার সদ্যোজাতকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হতে পারে।

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা