কলকাতা থেকে কোন রুটে চালু নতুন বিমান, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা থেকে আরও চারটি রুটে চালু হচ্ছে বিমান। দুটি অন্তর্দেশীয় ও দুটি আন্তর্জাতিক। এরফলে কলকাতা থেকে আরও বিভিন্ন জায়গায় সরাসরি যাওয়ার সুবিধা পাবেন যাত্রীরা।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে নতুন বিমান পরিষেবা চালু করা হচ্ছে। কলকাতা থেকে একটি বিমান সরাসরি যাবে কোচিতে। আরেকটি বিমান যাবে উত্তর পূর্বের জায়গা ইম্ফলে। আগামী এপ্রিল মাস থেকেই অন্তর্দেশীয় এই বিমান পরিষেবা চালু হয়ে যাবে। অন্যদিকে আরও দুটি আন্তর্জাতিক বিমান চালু হচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে। কলকাতা থেকে ঢাকা ও কলকাতা থেকে কাঠমাণ্ডু রুটের বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মে মাসেই এই দুই পরিষেবা শুরু হয়ে যেতে পারে।

বর্তমানে কলকাতা থেকে কোচিগামী কোনও সরাসরি বিমান নেই। এখন কোচি যেতে হলে বেঙ্গালুরু হয়ে এখন কোচিতে যেতে হয়। তবে নতুন এই পরিষেবা চালু হয়ে গেলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, কলকাতা থেকে কোচিতে বিমানটি দমদম বিমানবন্দর থেকে উড়ে যাবে সকাল ১১টা ২৫ মিনিটে। বিমানটি কোচি থেকে ফিরে আসবে দুপুর ৩টে ৫ মিনিটে। এর আগে সকাল ৭টা এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ে যাবে ইম্ফলে। ইম্ফল থেকে বিমানটি ফের দমদমে ফিরে আসবে ১০টা ২০ মিনিটে। উল্লেখ্য, আগামী এপ্রিলেই কলকাতা থেকে শ্রীনগর ও কলকাতা থেকে জম্মু বিমান পরিষেবা শুরু হতে চলেছে। ইন্ডিগোর তরফে এই নতুন বিমান পরিষেবা হতে চলেছে। কলকাতা থেকে শ্রীনগরগামী বিমান পরিষেবা শুরু হবে আগামী ১০ এপ্রিল ও কলকাতা থেকে জম্মুগামী বিমান পরিষেবা চালু হবে আগামী ২১ এপ্রিল।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের জের, সাকিবের বাড়িতে আগুন ধরাল বিএনপি কর্মীরা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা