নিউ গড়িয়ার আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার, গৃহকর্তা ছিলেন অচৈতন্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ গড়িয়াতে বৃদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার। গৃহকর্তাও  উদ্ধার । দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। গৃহকর্তা প্রশান্ত কুমার দাসকে(Prasanta Kumar Das) খাটের নিচ থেকে পাওয়া গেছে। বৃদ্ধাকে ভারী কিছু দিয়ে মাথার পেছনে আঘাত করে খুন করা হয়েছে। খুনের আগে সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা হয়েছে। ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নিহত বৃদ্ধার শরীরে থাকা সমস্ত সোনার অলংকার লুট করা হয়েছে। শুক্রবার সকালে নিউ গড়িয়ার(New Garia) একটি অভিজাত আবাসনে হাত পা বেঁধে রাখা অবস্থায় উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। বৃদ্ধার নাম বিজয়া দাস (৭৪)। ঘটনাটি ঘটেছে নিউ গড়িয়া সুপার মার্কেটের পঞ্চসায়র থানা(Panchaswar P.S.) থেকে ৫০০ মিটার দূরে একটি আবাসনে। পুলিশ সূত্রে খবর ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার দেহ পড়েছিল। তার মুখে সেলোটেপ লাগানো ছিল।

পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ বৃদ্ধা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দেহে একাধিক ক্ষত চিহ্ন ছিল। ওই আবাসনে প্রাইভেট সিকিউরিটি ছিল। ঘটনাস্থলে ডগ স্কোয়ার্ড নিয়ে গিয়েছে তদন্তের জন্য পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নিউ গড়িয়ার ওই আবাসনে বৃদ্ধ দম্পতি বিজয়া দাস(Vijaya Das) ও প্রশান্ত কুমার দাস থাকতেন। ৮০ বছরের প্রশান্ত কুমার দাস শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতেই ছিলেন। শুক্রবার সকালে বাড়ির পরিচারিকা এসে অনেকবার ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পাওয়ায় তার সন্দেহ হয়। এরপর স্থানীয়দের ডেকে আনেন পরিচারিকা।

স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকতেই দেখতে পান হাত-পা মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ মাটিতে পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর বৃদ্ধাকে এমার বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাড়ির আলো ও দরজা বাইরে থেকে বন্ধ ছিল সিসিটিভি’র(CCTV) তার কাটা ছিল। কি বা কারা বিদ্যাকে খুন করে বৃদ্ধকে হাত-পা বেঁধে ফেলে রেখে গেল এবং এই খুনের পেছনে কারণ কি তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘরের মধ্যে আলমারি অক্ষত রয়েছে। তা ভাঙা হয়নি। পুলিশ ঘটনার স্থল থেকে বেশ কিছু আঙুলের ছাপ উদ্ধার করেছে।ওই বৃদ্ধ দম্পতির ছেলে মেয়ে বিদেশে থাকেন। একজন মুম্বাইতে থাকেন অপরজন জার্মানিতে থাকেন। তাদের পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয়েছে।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২