বর্ষ বরণের উল্লাসে মিলল কলকাতা, দিঘা ও দার্জিলিঙ

অন্যদিকে নতুন বছরকে বরণ করে নিতে উচ্ছ্বাসে মেতে দেদার শব্দ বাজি ফাটাতেও দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষ বরণের উল্লাসে মিলে গেল কলকাতা, দিঘা ও দার্জিলিঙ। গোটা বিশ্বের সঙ্গে উৎসবে মাতল মাতল বাংলা। শনিবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ক্লাব ভার্দে, লেকটাউন, ফ্লোটেল থেকে ইকোপার্ক- সর্বত্র মানুষকে দেখা গেল পার্টি মুডে। শুধু মহানগর কলকাতা নয় বর্ষ বিদায় ও বর্ষ বরণের উচ্ছ্বাসে মেতেছে দিঘা ও দার্জিলিঙ-সহ রাজ্যের বিভিন্ন অংশের মানুষ।

শনিবার রাত থেকে নতুন বছরকে বরণ করে নিতে রাস্তায় নামেন মানুষ। কলকাতা, দিঘা, দুর্গাপুর থেকে দার্জিলিঙ নতুন বছরকে বরণ করে নিতে এদিন প্রাণ খুলে উৎসবে মেতে ওঠেন তাঁরা। ২০২২ সালকে বিদায় জানাতে শনিবার সন্ধ্যা থেকে দিঘার সমুদ্র সৈকতে জড়ো হতে পর্যটক ও সাধারণ মানুষ। নিউ দিঘা থেকে শুরু করে ওল্ড দিঘা সর্বত্র সেজে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক ভিড় জমান এদিন সৈকত শহরে। অন্যদিকে সমুদ্র তীরবর্তী মন্দারমনি, তাজপুর ইত্যাদি জায়গাতেও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত। পাশাপাশি এদিন উচ্ছ্বাস প্রিয় মানুষকে সামাল দিতে রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অ্যালেন পার্কে ভিড়কে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। তবে সবমিলিয়ে পুলিশের ভূমিকা প্রশংসাযোগ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কোথাও কাউকে জটলা পাকাতে দেওয়া হয়নি। পরিস্থিতি তদারকি করতে উপস্থিত ছিলেন খোদ ডিসি সাউথ।

অন্যদিকে নতুন বছরকে বরণ করে নিতে উচ্ছ্বাসে মেতে দেদার বাজি ফাটাতেও দেখা গিয়েছে। ডিজে-র তারস্বরে গান আর শব্দবাজির উপদ্রবও ছিল। পাটুলি, কসবা, বিরাটি এ সব এলাকায় শব্দের দাপট ছিল সবচেয়ে বেশি। গড়ে ৭০ ডেসিবলের উপরে ছিল মাত্রা। পাটুলিতে শব্দের তীব্রতা ছিল ৮১.৫ ডেসিবল। বাগবাজারে ছিল ৬৯ ডেসিবল। সল্টলেকে ছিল ৬৮.৩ ডেসিবল।

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে