এই মুহূর্তে

নিউটাউনে রামনবমীর মিছিলে অস্ত্র! শোভাযাত্রায় পুলিশের সঙ্গে বচসা পদ্মপ্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রামনবমীর মিছিল। ভবানীপুরে রামনবমীর মিছিলে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী। কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলছে মিছিল। নিউটাউনেও রামনবমীর শোভাযাত্রা বের হয়েছিল। কিন্তু রামনবমীর মিছিলে কোনও অস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। নিউটাউনে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে যুবককে দেখা যায়। তড়িঘড়ি মিছিল আটকে দেয় পুলিশ। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অস্ত্রসহ কোনো মিছিলের অনুমতি দেওয়া হবে না। নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ বাহিনী এই মিছিল আটকে দিতেই উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এদিন নিউটাউনে মিছিল বের হওয়ার পরে দেখা যায়, ভক্তদের হাতে রয়েছে অস্ত্র। তখনই মিছিল আটকে দেয় পুলিশ। রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া নিজেও ওই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। পুলিশের সঙ্গে কথা বলতে এবং তাদের বোঝানোর চেষ্টা করতে এগিয়ে আসেন। কিন্তু পুলিশ তাদের অবস্থানে অনড়। দুই পক্ষের কথোপকথনের মাঝেই তীব্র বাদানুবাদ শুরু হয়।

রামনবমী উদযাপন উপলক্ষে সমবেত ভক্তদের সঙ্গেও পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অস্ত্র রেখে  দীর্ঘক্ষণ পরে রাম নবমীর শোভাযাত্রাটি পুনরায় এগিয়ে যাওয়ার অনুমতি পায়। কোনোরকম অশান্তি এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। হাওড়া সহ সর্বত্র কড়া নজরদারি রয়েছে। কোথাও কোনো অশান্তি যআতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। রামনবমী উপলক্ষ্যে ভবানীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা। রামনবমীর মিছিলে যোগ দেন শুভেন্দু। পদ্মপুকুর থেকে হাজরা পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন মহিলা ও সনাতনীরাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

মাস্টারস্ট্রোক তৃণমূলের, মমতার সঙ্গে ছবি তোলার অভাবনীয় সুযোগ ভবানীপুরের ভোটারদের

বাংলাকে ঘিরে চার্জশিটের আড়ালে রাজনীতি? অমিত শাহকে ঘিরে প্রশ্ন

ফের কমল সোনার দাম, স্বস্তিতে ক্রেতারা! জানেন কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ