বাংলাকে ঘিরে চার্জশিটের আড়ালে রাজনীতি? অমিত শাহকে ঘিরে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি : দিন যত এগোচ্ছে, রাজনৈতিক পারদ তত চড়ছে। বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের নিরিখে ‘চার্জশিট’ পেশ করছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের আগে কলকাতায় ঝটিকা সফরে এসে বিগত ১৫ বছরে রাজ্যের হাল নিয়ে চার্জশিট দিচ্ছেন তিনি। প্রায় ৪০ পাতার চার্জশিট তৈরি করা হয়েছে। এই চার্জশিট প্রকাশের পরে সেটি বাড়িতে বাড়িতে বিলি করা হবে। এবার বিজেপির ফর্মূলা ভয় বনাম ভরসা। গত ১৫ বছরে বাংলায় কী কী হয়েছে তার তালিকা করে চার্জশিট করার আড়ালে কী লুকিয়ে রয়েছে রাজনীতি?

জানা গিয়েছে, ১৪ অভিযোগে শান দিয়ে ৪০ পাতার চার্জশিট তৈরি করা হয়েছে। এই চার্জশিটে দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ তোলা হয়েছে। অপশাসন ও আইন শৃঙ্খলার ধ্বংসস্তুপের কথা বলা হয়েছে। চার্জশিটে রয়েছে নারী নির্যাতনের অভিযোগ। গণতন্ত্রের ওপরে হামলার অভিযোগ রয়েছে। সেখানে অভিযোগ তোলা হয়েছে শিল্পের ধ্বংসস্তুপ নিয়ে। একের পর এক অভিযোগ তুলে ভোটের আগে নিজেদের রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে বিজেপি। তাঁদের একটাই লক্ষ্যে যেনতেন প্রকারে বাংলা দখল করা। অভিযোগপত্র প্রকাশের মাধ্যমে রাজ্যে নির্বাচনী লড়াইকে তীব্র করতেই কৌশল সাজিয়েছে গেরুয়া শিবির। শিক্ষা, স্বাস্থ্য, কৃষক সমস্যা, বঙ্গ সংস্কৃতি সহ গুরুত্বপূর্ণ ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। এই চার্জশিটে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ এবং তার বাস্তবায়নের চিত্রও তুলে ধরা হচ্ছে।

বাংলায় নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করছে বিজেপি। প্রার্থী নিয়ে চরম সমস্যায় নাজেহাল বঙ্গ বিজেপি। তাঁদের অন্দরেই শুরু হয়েছে কোন্দল। এই পরিস্থিতিতে বাংলায় নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে গেরুয়া শিবির। এই চার্জশিটের নামে রাজনীতি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ